Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউজার্সি’র প্যাটারসন এ দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলম্যান এট-লার্জ পদ প্রার্থী আক্তারুজ্জামানের কিক-অফ

অনলাইন ডেস্ক পঠিত: 147 বার

প্রকাশিত: January 24, 2018 | 7:57 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউজার্সি’র প্যাটারসন এ দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলম্যান পদ প্রার্থী সাবেক কাউন্সিলম্যান মোহাম্মেদ আক্তারুজ্জামানের কিক-অফ ছিল শনিবার I প্যাটার্সনের সেন্ট জেরার্ড হলে প্রায় এক হাজার বাঙালি আফ্রিকান  হিস্পানিক ভোটারদের মাঝে জানালেন তিনি এলাকার ঐক্যের কথা I একই এলাকার মেয়র পদ প্রার্থী গ্যারি রডরিগেজ সকল কমুনিটির ঐক্যের কথা জানিয়ে বাংলাদেশী আমেরিকান মোহাম্মেদ ‘কে  এট-লার্জ পদে জয়ী করবার জন্য ৮ মে ভোট দেবার আমন্ত্রণ জানালেন সকলকে I  প্রার্থী আক্তারুজ্জামান জানান তার এলাকাতে ক্রাইম কমিয়ে আনা, জনগণের নিরাপত্তা জান মালের সুরক্ষা নিশ্চিত করা, চাকুরীর সুযোগ তৈরী, ট্যাক্স বৃদ্ধি বন্ধ করা ও রিক্রিয়েশন খাতে বাজেট বৃদ্ধি করবার ব্যবস্থা করবেন তিনি I আখতারুজ্জামান সেন্ট জেরার্ড হলের মঞ্চে এলে তাকে উদ্দেশ্য করে “মোহাম্মেদ  মোহাম্মেদ  মোহাম্মেদ” স্লোগান দিয়ে সকলে উঠে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান I প্যাটার্সনে প্রায় তিন হাজার বাংলাদেশী ভোটার রয়েছে I বক্তারা বলেন বাংলাদেশিরা আক্তারুজ্জামানকে ভোট দিলে তার জয় সুনিশ্চিত I আক্তারুজ্জামানকে কাউন্সিলম্যান এট-লার্জ পদে জয়ী করবার জন্য সকল বয়েসের ছাত্র-ছাত্রী, কর্মজীবী, পেশাজীবী, ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দ সমবেত ভাবে একসাথে কমুনিটির উন্নয়নের জন্য কাজ করবার প্রতিশ্রুতি দেন I কিক-অফ এর আহ্বায়ক আজমল আলী সকলকে স্বাগত জানালে সকলে করতালি দিয়ে কিক অফ আয়োজকদের অভিনন্দিত করেন I  কাউন্সিলম্যান এট-লার্জ পদে  আক্তারুজ্জামানকে জয়ী করবার পক্ষ্যে বক্তব্য রাখেন সাবেক ডেপুটি মেয়র আবু হাদবা, সিটি অফ প্যাটারসন এর ভাইস প্রেসিডেন্ট লুইস ভেলেজ, প্রস্পেক্ট পার্কের কাউন্সিলম্যান আনন্দ শাহ, প্যাসেইক কাউন্টি ইসলামিক কাউন্সিলের ইমাম খাতবি, প্রস্পেক্ট পারকের কাউন্সিলম্যান ববি লাশ, প্যাটারসন প্রোগ্রেসিভ মুভমেন্ট এর প্রতিনিধিরা, ফোবানার সাবেক প্রেসিডেন্ট মীর চৌধুরী, ডক্টর আকামাত আলী, নিউজার্সি ইসলামিক ফাউন্ডেশন এর সাবেক প্রেসিডেন্ট আনসার আহমেদ, টাইম টেলিভশন এর সিইও আবু তাহের, সিলেট গোলাপগঞ্জ উপজিলার সাবেক চেয়ারম্যান গোলাম তপন, বিয়ানী বাজার আলী নগরের পাঁচ বারের নির্বাচিত চেয়ারম্যান আব্দুল আহাদ, প্রিন্সটন ইউনিভার্সিটির প্রফেসর ফারুক চৌধুরী, জুড়ি বড়লেখা কাঠালতলী হয় স্কুলের হেডমাস্টার আফতাব আহমেদ ও হিস্পানিক কমুনিটির তরুণী প্রতিনিধি ফোনিয়া সান্তানা সহ অনেকে I

মোহাম্মেদ আক্তারুজ্জামান এর পক্ষ্যে আহ্বায়ক কমিটির নাজিমুদ্দিন আজাদ, মীর চৌধুরী, শামীম আহমেদ ও অন্যান্য সকলের সহযোগিতায় নৈশ ভোজ করেন হাজারো ভোটার I নৈশভোজ শেষে শাহ মাহবুব, খাইরুল ইসলাম সবুজ, নাজিয়া লিনা, চন্দ্রিকা দে, হেলাল খান ফখরুল ইসলাম, টিপু হোসেন  ও সুহেল সংগীত পরিবেশন করেন I সাথে যন্ত্র সংগীতে ছিলেন মনু মির্জা, রিপন, রিড ও বাংলা ঢোলে শফি I 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV