যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের ১৮.৪ মিলিয়ন ডলার দেবে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য ১৮ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলারের জরুরি খাদ্য সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের মাধ্যমে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিতে যুক্তরাষ্ট্র এই সহায়তা প্রদান করবে।
বৃহস্পতিবার ঢাকায় ইউএসএইড’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ এই অনুদান ঘোষণার ফলে গত বছরের আগস্ট থেকে এ পর্যন্ত বাংলাদেশে বিশ্ব খাদ্য কর্মসূচিতে মোট ২৪ মিলিয়নেরও বেশি সহায়তা দেয়া হয়েছে।
ইউএসএইড জানায়, কক্সবাজারে খাদ্যের নিরাপত্তাহীনতা ও অপুষ্টির চরম আকার ধারণ করেছে। সেখানে পাঁচ বছরের কম বয়সী ৬২ হাজার ৮শ জনেরও বেশি ছেলেমেয়ের অপুষ্টিজনিত চিকিৎসা এবং এক লাখ ২০ হাজার গর্ভবতী ও স্তন্যদানকারী নারীর পুষ্টি সহায়তার প্রয়োজন রয়েছে।
ইউএসএইড মিশন পরিচালক জ্যানিনা জারুজেলসকি বলেন, এই কর্মসূচির মাধ্যমে সবচেয়ে নিঃস্ব মানুষদের মধ্যে পুষ্টিসেবা দেয়া হবে। এতে অপুষ্টির শিকার পাঁচ বছরের কম বয়সী ৩৬ হাজারের বেশি ছেলেমেয়েকে পুষ্টিসেবা প্রদান ও শিশুমৃত্যু রোধের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাসস
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ