Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

জ্যাকসন হাইটসে মোহাম্মদী সেন্টার ও জেবিবিএ’র যৌথ উদ্যোগে ফ্রি কোট/জ্যাকেট বিতরণ রোববার

অনলাইন ডেস্ক পঠিত: 122 বার

প্রকাশিত: January 25, 2018 | 11:51 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মোহাম্মদী সেন্টার ও জেবিবিএ’র যৌথ উদ্যোগে জ্যাকসন হাইটসে ফ্রি কোট/জ্যাকেট বিতরণ এই রোববার, ২৮ শে জানুয়ারী সকাল ১১ঃ০০টায়। ২০০৫ সনে মিনি বাংলাদেশ জ্যাকসন হাইটসে ৯/১১ এর পর আমেরিকায় সর্বপ্রথম গঠিত মুসলিম সংস্থা মোহাম্মদী কম্যিউনিটি সেন্টার, যার মূল কাজ ধর্মীয় সেবার সাথে এর ‘এন্টাই টেরোরিজ্যম এওয়্যারন্যাস ইউনিট’ এর মাধ্যমে সন্ত্রাসবাদ বিরোধী সচেতনতা সৃষ্টি থাকলেও কম্যিউনিটির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড যেমন: নিউইয়র্ক ঈদগাহ প্রতিষ্ঠা (২০১১), ঈদে মীলাদুন্নবীতে (এপ্রিল মাসের শেষ সোমবার) ফেডারেল হলিডে ক্যাম্পেইন শুরু (২০১২), যা এখনও প্রক্রিয়াধীন, ঈদুল আদহার পরের দিন ফ্রি কোরবাণীর মাংস বিতরণ (২০১৩), প্রবাসে আমাদের নতুন প্রজন্মকে বাংলা ভাষায় উৎসাহিত করার নিমিত্তে মহান একুশের উদ্যাপনে বাংলা স্পেলিং বী ‘বানান’ এর আয়োজন (২০১৪) এবং অসমর্থদের মাঝে ফ্রি শীতবস্ত্র বিতরণ (২০১৪) সহ নানামূখী কর্ম তৎপরতার জন্য মোহাম্মদী সেন্টার ইতোমধ্যেই প্রবাসের বাকী সংগঠনগুলোর নিকট অনুকরণীয় ও অনুস্মরণীয় হয়েছে, যা সত্যিই একটি আনন্দের বিষয় বটে। ফ্রি শীতবস্ত্র বিতরণে মোহাম্মদী সেন্টার ২০১৫ সনে উত্তরবঙ্গ ফাউন্ডেশান (যার প্রথম প্রতিষ্ঠা সভা ২০০৬ সনে মোহাম্মদী সেন্টারেই হয়েছিল), ২০১৭ তে বাংলাদেশের বদরপুর দরবার শরীফ এবং এবার ২০১৮ সনে জেবিবিএ (জ্যাকসন হাইটস বাংলাদেশী ব্যবসায়ী সমিতি) কে সাথে নিয়ে করার পরিকল্পনা হাতে নিয়েছে। সেলক্ষ্যে গত বৃহস্পতিবার, ২৫ শে জানুয়ারী সকালে সিনেটর হোজে প্যারাল্টার অফিস থেকে জেবিবিএ’র নব নির্বাচিত সভাপতি জনাব শাহ নেওয়াজকে সাথে নিয়ে মোহাম্মদী সেন্টারের পরিচালক ইমাম কাজী কায়্যূম শীতবস্ত্র (কোট ও জ্যাকেট) প্যাকেটগুলো গ্রহণ করেন, যা আগামী রোববার, ২৮ শে জানুয়ারী সকাল ১১:০০ টায় জ্যাকসন হাইটস একুশে গলির সামনে (৩৭-২২, ৭৩ ষ্ট্রিট) অসমর্থদের মাঝে বিতরণ করার ব্যবস্থা করা হয়েছে। এতে আপনিও অংশগ্রহণ করতে পারেন এবং আপনার কাছে পড়ে থাকা পরিধানযোগ্য অব্যবহৃত শীতবস্ত্র ফি বণ্ঠনের জন্য ঐ সময় আমাদের বুথে দান করতে পারেন। প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV