Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট ট্রাম্পকে চিত্রকর্মের বদলে সোনার টয়লেট দেবার প্রস্তাব!

অনলাইন ডেস্ক পঠিত: 122 বার

প্রকাশিত: January 26, 2018 | 8:51 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কের গাগেনহেইম মিউজিয়ামের কাছে হোয়াইট হাউজের শোভা বাড়ানোর জন্যে বিখ্যাত চিত্রশিল্পি ভ্যানগগের একখানা চিত্রকর্ম ধার চান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া। তবে ওই চিত্রকর্মটি প্রদানে অপারগতা জানিয়ে দুঃখ প্রকাশ করে মিউজিয়াম কর্তৃপক্ষ। তবে চিত্রকর্মের বদলে তাকে বিকল্প প্রস্তাবে আস্ত একটি স্বর্ণের তৈরি টয়লেট দিতে চাওয়া হয়েছে! এ খবর দিয়েছে অনলাইন বিবিসি এবং টাইমস ম্যাগাজিন। তবে মিউজিয়াম কর্তৃপক্ষের এই প্রস্তাবনায় কোন মন্তব্য করে নি হোয়াইট হাউজ। ওয়াশিংটন পোস্ট বলেছে, সেপ্টেম্বরে বিখ্যাত চিত্রশিল্পী ভ্যানগগের একটি চিত্রকর্ম ধার চায় হোয়াইট হাউজ। মূলত ওই চিত্রকর্মটি পেতে আকাক্সক্ষা প্রকাশ করেছিলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এর জবাবে মিউজিয়ামের তত্ত্বাবধায়ক ন্যান্সি ¯েপক্টর ইমেইলে বলেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। চিত্রকর্মটি ধার দেয়া সম্ভব নয়। এটি মিউজিয়ামের বিশেষ সম্পদের অন্তর্গত। যা দীর্ঘ সময়ের জন্যে ধার দেয়ার নিয়ম নেই। তবে, আমাদের কাছে একটি বিকল্প প্রস্তাব আছে। ইতালিয়ান শিল্পী মাওরিজিও কাত্তেলানের তৈরি একটি স্বর্ণের টয়লেট আমরা দীর্ঘ সময়ের জন্যে হোয়াইট হাউজকে দিতে পারি। যার মূল্যবান ১০ লাখ ডলার। মধ্য সেপ্টেম্বর পর্যন্ত এটি মিউজিয়ামের দর্শনার্থীদের জন্য ব্যবহারে উন্মুক্ত ছিল। এখন প্রেসিডেন্ট চাইলে আমরা এটা তাকে দিতে পারি। এটি যদিও অত্যন্ত মূল্যবান এবং খানিকটা ঠুনকো ধাঁচের, কিন্তু আমরা এটিকে সাবধানে স্থাপন এবং ব্যবহার করার সব নির্দেশনাবলি ভালভাবে বুঝিয়ে দেবো। তিনি ইমেইলে ওই টয়লেটের একটি ছবিও সংযুক্ত করে দেন!  ১৮ ক্যারেটের স্বর্ণে তৈরি টয়লেটটির নাম ‘আমেরিকা’। এটি যুক্তরাষ্ট্রের জনগণের অতিমাত্রায় পুঁজিবাদ পন্থার সমালোচনার নিদর্শন হিসেবে বানানো। উল্লেখ্য, গাগেনহেইম মিউজিয়ামের তত্ত্বাবধায়ক ন্যান্সি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের একজন প্রকাশ্য সমালোচক। বিদ্রুপাত্মক অর্থেই ট্রাম্পকে পুঁজিবাদের নিদর্শনমূলক স্বর্ণগড়া ওই টয়লেটটি দেবার বিকল্প প্রস্তাব রাখেন তিনি।    

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV