Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যশোরের মণিরামপুর এলাকাবাসীর উদ্যোগে ভাসমান সেতু নির্মাণ : অভিনন্দন জানাতে নিউইয়র্কে অনুষ্ঠান

অনলাইন ডেস্ক পঠিত: 113 বার

প্রকাশিত: January 26, 2018 | 6:19 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মানুষ চাইলে সব পারে। তবে সবকিছু যে পারতে হয় সেটির জন্য উদ্যোগ দরকার, দম দরকার,্ তেজ দরকার। সবমিলে মুষ্টিবদ্ধ কিছু হাতও দরকার। যশোরের মানুষ যা করে দেখিয়েছে তা দেশের সবার জন্য অনুকরণীয় হতে পারে। যশোরের মণিরামপুর এলাকাবাসীর উদ্যোগে ভাসমান সেতু নির্মাণ করায় অভিনন্দন জানাতে নিউইয়র্কে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ‘সাবাস যশোরবাসী-সাবাস মনিরামপুরবাসী’ শিরোনামে গত ২২ জানুয়ারি জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে যশোর এসোসিয়েশন অব নর্থ আমেরিকা এ অনুষ্ঠানের এ আয়োজন করে। সভায় যশোর এসোসিয়েশন অফ নর্থ আমেরিকার উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ও যশোর বিভাগ বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান ড. শওকত আলী গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। অন্যদের মাঝে বক্তব্য রাখেন মো: আ: মান্নান, মো: আনোয়ার জাহিদ, শেখ মিজানুর রহমান, মো: আবেদুর রহমান, যফরিদা পারভীন, মুন্সী মোরতোজা, টাইম টেলিভশিনের সিইও আবু তাহের, সাংবাদিক ইমরান আনসারি প্রমুখ।
সভায় বক্তারা বলেন, যশোর-মহেশপুর মহাসড়কে চৌগাছায় কপোতক্ষ নদীর উপর প্রায় দেড় লক্ষ যশোরবাসীর স্বেচ্ছাশ্রমে নির্মিত হয় স্বাধীনতা ব্রীজ (সাবেক পাঞ্জাবী ব্রীজ ১৯৭১ সাল)ভ ঝিকরগাছায় উলসি যদুনাথপুর খাল খনন ও বেতনা নদী সংস্কারে প্রায় তিন লক্ষ যশোরবাসী স্বেচ্ছাসেবী হিসেবে অংশগ্রহণ করেনন (১৯৭৬-৭৭ সাল)। যশোরের মনিরামপুরের রাজগঞ্জে কপোতক্ষ নদের একটি শাখা-ঝাঁপা বাউড়ে স্বেচ্ছাশ্রমে ভাসমান ব্রীজ নির্মাণ হয় ২০১৮। বারবার যশোরের মানুষ প্রমাণ করেছে তারা চাইলে সবই পারে। যার প্রমাণ সদ্য নির্মিত ভাসমান সেতু।ড. শওকত আলী বলেন, ব্রিটিশ ও পাকিস্তান আমল থেকে যশোরবাসী ছিল অবেহিলত। স্বাধীনতার পরেও শিক্ষাদীক্ষা, যোগাযোগ ও প্রশাসিনক সুবিধা থেকে অবেহিলত এ জনপদ। কোন প্রকার রাজনৈতিক আনুকূল্য বাদে যশোরবাসী বার বার প্রমাণ করেছে জীবন সংগ্রামে তারা ঐক্যবদ্ধ। হাজার হাজার কোটি টাকার উন্নয়নের ফানুশ যখন উড়ানো হচ্ছে, সেক্ষেত্রে স্বাধীন বাংলাদেশের যশোরের বিশেষ করে মনিরামপুরের মানুষ চির দুর্ভোগে নিমজ্জিত-যা দেখার কেউ নেই।সময়ের বিবর্তনে বিভিন্ন রাজনৈতিক দলের আগমন ঘটলেও অবহেলিত এ জনপদের ’৭১ এ স্বাধীনতা যুদ্ধে ত্যাগ স্বীকার ও অবদানের কথাও কেউ মনে রাখেনি।
অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন কাজী সাফকাত হাসান আহ্বায়ক, মনিরুল ইসলাম মনির, সদস্য সচিব, মো: শাহজাহান আলী, উপদেষ্টা, ফেরদৌস ভূঁইয়া, মো: রুহুল আমীন বাদশাহ, ভদু দাস ও বদরুল।
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের সঙ্গে ঝাঁপা গ্রামের মানুষের আদিকাল থেকে যোগাযোগের মাধ্যম ছিল নৌকা। এ দুটি গ্রামের মধ্য ঝাঁপা বাঁওড় হওয়ায় শত শত বছর ধরে ঝাঁপা গ্রামবাসী নৌকা পার হয়ে রাজগঞ্জ বাজারে আসতেন। একইভাবে পার হয়ে স্কুল-কলেজে যাতায়াত করে শতশত শিক্ষার্থী। নৌকা পার হতে গিয়ে বিভিন্ন সময়ে অনেকে পড়েছেন পানিতে, ভিজেছে পরিধেয় কাপড়সহ বই-খাতা। গ্রামবাসীর বহু বছরের এই দুর্ভোগ নিরসনে এবার এগিয়ে এসেছেন ঝাঁপা গ্রামের ৫৬ যুবক। উদ্যোগ নিয়েছেন নিজস্ব অর্থায়নে বাঁওড়ের ওপর ভাসমান সেতু তৈরির। সেতু নির্মাণের জন্য গঠন করেছেন ঝাঁপা গ্রাম উন্নয়ন ফাউন্ডেশন। প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে তৈরি করেছে এক হাজার ফুট লম্বা প্লাস্টিকের ড্রামের ওপর লোহার পাত দিয়ে বানানো সেতু। তবে কোনো পূর্ব পরিকল্পনা নয়, হঠাৎ বুদ্ধিতেই তারা শুরু করেন কাজ। নেননি কোনো প্রকৌশলীর মতামত। নিজেদের পরিকল্পনা দিয়েই ৮৩৯টি প্লাস্টিকের ড্রাম, ৮০০ মণ লোহার অ্যাঙ্গেলপাত ও ২৫০টি লোহার সিটের মাধ্যমে লোহার পাত দিয়ে একের পর এক ড্রাম যুক্ত করে তৈরি করেছেন চার ফুট চওড়া ও এক হাজার ফুট দীর্ঘ সেতুটি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV