Saturday, 31 October 2026 |
শিরোনাম
শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
সব ক্যাটাগরি

বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গিয়াস উদ্দিন সিলেটে সংবর্ধিত

অনলাইন ডেস্ক পঠিত: 8 বার

প্রকাশিত: January 27, 2018 | 11:50 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশে সিলেটে উষ্ণ সংর্ধনায় সিক্ত হলেন বাংলাবাজার জামে মসজিদ ও বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গিয়াস উদ্দিন। বাংলাদেশ সফরকালীন গত ২২ জানুয়ারী সোমবার দুপুরে সুনামগঞ্জের ছাতক জাউয়া বাজারে তাকে গণ সংবর্ধনা প্রদান করা হয়। দৌলতপুর লতিফিয়া দাখিল মাদ্রাসার বর্ণাঢ্য এ আয়োজনে নেমেছিল মানুষের ঢল। সর্বজনীন এই অনুষ্ঠানে ফুলের শুভেচ্ছা আর ক্রেস্ট প্রদান করে তাকে বিপুলভাবে সম্মাননা জানান হয়।সংবর্ধনার জবাবে বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাসেবী আলহাজ্ব গিয়াস উদ্দিন বলেন, মানুষের ভালোবাসা নিয়ে মানুষের জন্য কাজ করে যেতে চাই। সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার অত্যন্ত অনুন্নত এলাকা উল্লেখ করে তিনি বলেন, সারা বিশ্ব ছড়িয়ে থাকা প্রবাসীদের নিজের এলাকার বন্ধন অটুট রেখে উন্নয়ন ও মানব কল্যাণে এগিয়ে আসতে হবে। তাহলেই মাতৃভূমির ঋন পরিশোদ হবে। দেশের মাটি মানুষের ভালবাসায় সিক্ত আলহাজ্ব গিয়াস উদ্দিন প্রায় সাড়ে ৮ লাখ টাকা মূল্যের আধা একর ভূমি দান করার ঘোষণা প্রদান করেন সংবর্ধনা অনুষ্ঠানে। তিনি সকলকে কৃতজ্ঞতা জানিয়ে বললেন এখানে সবাইকে একসঙ্গে শুভেচ্ছা বিনিময়, কৃতজ্ঞতা জানানোর সুযোগ পাওয়াটা ভাগ্যের ব্যাপার। এই সুযোগ করে দেওয়ার জন্য আয়োজকদেরও বিশেষ ধন্যবাদ জানান তিনি। মাদ্রাসার ছাত্র-ছাত্রী-শিক্ষক-এলাকাবাসী ছাড়াও সংবর্ধনায় যোগ দিতে জেলার বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন অনেকেই। অনুষ্ঠানে ব্যাপক উপস্থিতির জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন আয়োজকরা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ