Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে যাত্রীর সিটবেল্ট বাধ্যতামূলক : ম্যানহাটানে গাড়ী ঢুকলেই ১১.৫২ ডলার টোল দিতে হবে

অনলাইন ডেস্ক পঠিত: 26 বার

প্রকাশিত: January 28, 2018 | 9:00 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে সব ধরনের যাত্রীর সিটবেল্ট বাধ্যতামূলক করা হয়েছে। আর ম্যানহাটানে বাধ্যতামূলক করা হয়েছে গাড়ীর টোল। ৬০ স্ট্রিটের নীচে যে কোন এলাকায় গাড়ি ঢুকলেই ১১.৫২ ডলার টোল দিতে হবে। এসব এলাকায় গাড়ি ঢুকলেই ক্যামেরায় বন্দি ছবিসহ বিল আসবে বাসায়। তবে যারা টোল পরিশোধ করে ঢুকবেন তাদের জন্যে আসবে ভিন্ন বিল।
ড্রাইভার সহ সকল যাত্রীর সিটবেল্ট বাধ্যতামূলক করে সম্প্রতি নিউইয়র্ক স্ট্রেটের গভর্ণর এন্ড্র ক্যুমো এক প্রস্তাব পেশ করেছেন। প্রস্তাবে উল্লেখ করা হয়, এ ব্যবস্থা চালু হলে মিডটাউন ম্যানহাটানে ট্রাফিক জ্যাম কমবে এবং বছরে প্রায় দেড় বিলিয়ন ডলার আয় হবে, যা ব্যয় করা হবে বাস এবং সাবওয়ের উন্নয়নে। প্রস্তাব যুক্তি দেখানো হয় যে, বর্তমানে অনেক সেতু অতিক্রমের জন্যে টোল দিতে হচ্ছে ৮, ১১ ও ১৭ ডলার করে। আবার কিছু সেতু রয়েছে যেগুলোর জন্যে কোন টোল লাগে না। গভর্ণরের প্রস্তাবে অবশ্য সাপ্তাহিক ছুটির দিনকে এই ফির আওতামুক্ত রাখা হয়েছে।
এদিকে নিউইয়র্কের প্রতিটি গাড়ির ড্রাইভারসহ সমানের ও পিছনের সিটে বসা সকল যাত্রীকে বাধ্যতামূলকভাবে সিটবেল্ট বাঁধতে হবে। বর্তমান আইনে কেবলমাত্র যাদের বয়স ১৬ বছরের নিচে তাদের পিছনের সিটে বেল্ট বাঁধা বাধ্যতামূলক। গভর্ণর কোমো বলেন, গাড়ির প্রত্যেক প্যাসেঞ্জারকে তাদের নিরাপত্তার জন্য সিটবেল্ট বাঁধতে হবে। নইলে গুরুতর পেনাল্টি হতে পারে। নতুন নিয়মে ১৮ বছরের কমবয়সী ড্রাইভাররা ড্রাইভিং করা অবস্থায় কোনো রকম সেলফোন ব্যবহার করতে পারবে না এমনকি হ্যান্ডফ্রিও না। গভর্ণর কোমোর এই সিদ্ধানতে স্বাগত জানিয়ে প্রশংসা করেছে ট্রিপল এ বা অটোমোবাইল এসোসিয়েশন অব আমেরিকা।
উল্লেখ, ট্রাফিক জ্যাম এবং পার্কিয়ের কারণে স্থানীয় বাসিন্দা এবং কর্মজীবির বড় একটি অংশ গাড়ির পরিবর্তে বাস অথবা সাবওয়ে ব্যবহার করছেন। তার পরও ট্রাফিক জ্যাম অসহনীয় হয়ে পড়ে কর্মদিবসে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV