Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে এনওয়াই-বিডি ট্রাভেল’র যাত্রা শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 129 বার

প্রকাশিত: January 30, 2018 | 7:06 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে প্রবাসী বাংলাদেশীদের ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত স্টারলিং-বাংরাবাজার এলাকায় চালু হলো বাংলাদেশী মালিকানাধীন ‘এনওয়াই-বিডি ট্রাভেল ম্যানেজমেন্ট ইনক’ নামে আরো একটি ব্যবসা প্রতিষ্ঠান। এনওয়াই-বিডি ট্রাভেলের যাত্রা উপলক্ষ্যে গত ২৬ জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিলাদ-দোয়া-মুনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির কর্ণধার এবিএম মাসুদুর রহমান এবং তোফায়েল আহমেদ। এসময় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কর্ণধার এবিএম মাসুদুর রহমান এবং তোফায়েল আহমেদ জনতার কন্ঠকে জানান, ব্রঙ্কসে বাংলাদেশী অধ্যুষিত এলাকায় ব্যবসা-বাণিজ্য প্রসারিত হওয়ায় নতুন প্রতিষ্ঠান খোলার চিন্তা-ভাবনা করে আসছিলাম। আমাদের রয়েছে এয়ার টিকেট ব্যবসার অভিজ্ঞতা। তারা বলেন, বাংলাদেশী কমিউনিটির সাথে বিশ্বস্ততার সাথে ব্যবসা করার প্রত্যয়ে অভিজ্ঞতা কাজে লাগিয়ে ‘এনওয়াই-বিডি ট্রাভেল ম্যানেজমেন্ট ইনক’ কার্যক্রম চালিয়ে যাবে। আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ সকল প্রকার টিকেট ইস্যু হবে এ প্রতিষ্ঠান থেকে। আশা করছি সর্বোচ্চ সেবার মাধ্যমে আমরা গ্রাহকদের মন জয় করতে পারবো। তারা বলেন, এই প্রতিষ্ঠানে সুলভমূল্যে এয়ার টিকেট কেনা-কাটার সুযোগ থাকবে। ওমরাহ্ হজ্ব গমেনিচ্ছুদের জন্যেও রয়েছে সুখবর। তাদের জন্য রয়েছে ওমরাহ্ প্যাকেজ। তারা জানান, গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে বাংলাদেশী ক্রেতা-গ্রাহকদের জন্য জন্য রয়েছে বিশেষ ছাড়।উল্লেখ, ব্রঙ্কসের পার্কচেস্টারের ২১৫২ স্টারলিং এভিনিউ এলাকায় ডা. রুমানা সবুরের চেম্বারের সাথেই প্রতিষ্ঠানটির অবস্থান। টিকেট বুকিংয়ের জন্য যোগাযোগ : ফোন : ৯২৯-৭৭৭-৯১৫৫, ৩৪৭-৩০১-১৩৬৮ ও ৭১৮-৯২৪-৮৬৩৩, Email : [email protected]

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ