Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ : যুক্তরাষ্ট্রে লটারির পরিবর্তে মেধার ভিত্তিতে অভিবাসন ব্যবস্থা প্রণয়নের ঘোষণা

অনলাইন ডেস্ক পঠিত: 31 বার

প্রকাশিত: January 31, 2018 | 4:00 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নিজের প্রথম স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে যুক্তরাষ্ট্রে লটারির পরিবর্তে মেধার ভিত্তিতে অভিবাসন ব্যবস্থা প্রণয়নের ঘোষণা দিয়েছেন। তিনি অভিবাসন কর্মসূচিতে চারটি মূলনীতি অনুসরণ করার কথা বলেন। এতে অভিবাসন প্রত্যাশীদের লটারির ভিত্তিতে মার্কিন ভিসা দেয়ার বিধান বাদ দেয়া হয়েছে। পাশাপাশি ১৮ লাখ অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্রে অবস্থান করার সুযোগ দেয়া হয়েছে। এ খবর দিয়েছে জি নিউজ। ভাষণে ট্রাম্পের ঘোষিত বাকি দু’টি মূলনীতি হলো- যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় সীমান্তে দেয়াল নির্মাণ ও বংশানুক্রমিক অভিবাসনের সুযোগ বন্ধ করা। ট্রাম্প বলেন, প্রথম নীতি অনুযায়ী অল্পবয়স্ক অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে অবস্থান করার সুযোগ দেয়া হয়েছে। যারা অপ্রাপ্তবয়স্ক অবস্থায় পিতা-মাতার সঙ্গে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল। দ্বিতীয় নীতিতে মার্কিন সীমান্তে পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তৃতীয় নীতিতে লটারি ভিত্তিক ভিসা ব্যবস্থা বাদ দেয়া হয়েছে। আর চতুর্থ নীতিতে বংশানুক্রমিক অভিবাসন ব্যবস্থা বাতিল করা হয়েছে। ট্রাম্প বলেন, অভিবাসন বিষয়ে তার এই চার মূলনীতি 
যুক্তরাষ্ট্রের মাদকাসক্তি সমস্যাকে অনেকাংশে কমিয়ে আনবে। এছাড়া ট্রাম্প আইএস ও আল কায়েদার বিরুদ্ধে যুদ্ধে কংগ্রেসের সমর্থন কামনা করেন। তিনি বলেন, ‘যেখানেই সন্ত্রাসীদের মুখোমুখি হই না কেন, তাদের বন্দী করার প্রয়োজনীয় শক্তি আমাদের রয়েছে।’ এ সময় তিনি মার্কিন সেনাবাহিনীকে প্রয়োজনীয় অর্থ সরবরাহ নিশ্চিত করতে কংগ্রেসের প্রতি আহ্বান জানান। 
ভাষণে ট্রাম্প গত এক বছরে তার সরকারের বিভিন্ন সফলতা তুলে ধরেন। বহুল আলোচিত ‘আমেরিকান ড্রিম’ এ কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘যদি কঠোর পরিশ্রম করেন, নিজের ওপর বিশ্বাস রাখেন, আমেরিকার ওপর বিশ্বাস রাখেন, তাহলে আপনি যেকোনো স্বপ্ন দেখতে পারেন, যেকোনো কিছু হতে পারেন। ঐক্যবদ্ধভাবে আমরা যেকোনো কিছুই অর্জন করতে পারি।’ এ সময় ট্রাম্প অভিবাসন ও উন্নয়নের বিষয়ে ডেমোক্রেট ও রিপাবলিকানদের একযোগে কাজ করার আহবান জানান। তিনি বলেন, অভিন্ন লক্ষ্য অর্জনে আমি সকল বিভেদকে দূরে রাখার আহ্বান জানাচ্ছি। 
ভাষণে ট্রাম্প বেশ কিছু উন্নয়নের বিষয় উল্লেখ করে কর্মসংস্থান বৃদ্ধি, কর হ্রাস ও শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকারের সফলতা তুলে ধরেন। উল্লেখ্য, প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার বর্ষপূর্তিতে প্রতি বছর কংগ্রেসে স্টেট অব দ্য ইউনিয়ন বলে পরিচিত ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV