লসএ্যাঞ্জেলেসে বালিকার গুলিতে আহত ৫
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : লসএ্যাঞ্জেলেসের স্যাল ক্যাস্ট্রো মিডিল স্কুলে ১২ বছরের এক বালিকার বন্দুকের গুলিতে অন্তত ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৫ বছরের এক কিশোরের মাথায় গুলি লাগায় তার অবস্থা গুরুতর। বৃহস্পতিবার সকালে গুলির ঘটনা ঘটল। লসএ্যাঞ্জেলেসের পুলিশ কর্মকর্তা এরিক স্কট জানিয়েছেন, ওই বালিকা গুলি চালালে ১৫ বছরের আরেক কিশোরির হাতে গুলি লাগে। বাকি আহত তিনজনের অবস্থা গুরুতর নয়। বালিকাটি একটি আধা স্বয়ংক্রিয় অস্ত্রের সাহায্যে গুলি চালায়। এ ঘটনার তদন্ত চলছে। গত দুই সপ্তাহের মধ্যে লসএ্যাঞ্জেলেসে স্কুলে দ্বিতীয়বারের মত গোলাগুলির ঘটনা ঘটল। কেনটাকিতে ১৫ বছরের এক সহপাঠীর গুলিতে দুই ছাত্র মারা যায় গত ২৩ জানুয়ারি। স্পুটনিক
সর্বশেষ সংবাদ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!