নিউইয়র্কের ব্রঙ্কসে খলিল বিরিয়ানী হাউজের ২য় শাখার গ্র্যান্ড ওপেনিং
https://www.facebook.com/USANewsNY/videos/2065985670085888/
ইউএসএনিউজ অনলাইন.কম : নিউইয়র্কে বাঙালি মালিকানাধীন অন্যতম সেরা রেষ্টুরেন্ট খলিল বিরিয়ানী হাউজের ২য় শাখার গ্র্যান্ড ওপেনিং হয়েছে স্থানীয় সময় ১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার। বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় ২০৬২ মেগ্গ্র এভিনিউতে খাবারের মান নিয়ন্ত্রণকারী বিশ্বখ্যাত প্রতিষ্ঠান নিউইয়র্কের ‘ইন্সটিউট অব কুলিনারী এডুকেশন’ থেকে সনদপ্রাপ্ত মোঃ খলিলুর রহমানের মালিকানাধীন খলিল বিরিয়ানী হাউজের ২য় শাখার যাত্রা শুরু হয় এদিন বিকেলে। মিলাদ-মাহফিল ও দোয়া-মুনাজাতসহ বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হয় নতুন এ শাখার।
ইতোমধ্যেই খলিল বিরিয়ানী হাউজের ২য় শাখাও জমে ওঠেছে। বাঙালীসহ অন্যান্য কমিউনিটির নানা বয়সী মানুষ ভিড় জমাচ্ছেন রেষ্টুরেন্টটি।প্রতিষ্ঠানটির শুভ যাত্রা কামনা করে মিলাদ-মাহফিল পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। দোয়া-মুনাজাত পরিচালনা করেন পার্কচেস্টার জামে মসজিদের খতীব মাওলানা মো: মাঈনুল ইসলাম। এসময় স্বাগত বক্তব্য রাখেন খলিল
বিরিয়ানী হাউজের স্বত্ত্বাধিকারী বিশিষ্ট রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাবাজার জামে মসজিদ ও বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গিয়াস উদ্দিন।
দোয়া-মুনাজাতে প্রতিষ্ঠানটির শুভ যাত্রাসহ, দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করা হয়। এর পর খলিল বিরিয়ানী হাউজের কর্ণধার মোঃ খলিলুর রহমান কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় খলিলুর রহমান ছাড়াও বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি আইনজীবী মোহাম্মদ এন মজুমদার শুভেচ্ছা বক্তব্য রাখেন।
খলিল বিরিয়ানী হাউজের কর্ণধার মোঃ খলিলুর রহমান অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলা এ অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন। ব্রঙ্কসের পার্কচেস্টারের প্রাণকেন্দ্রে খলিল বিরিয়ানী হাউজের আরেকটি শাখা উদ্বোধনের ঘটনাটি বেশ সাড়া জাগিয়েছে নিউইয়র্কের বাঙালী কমিউনিটিতে। উদ্বোধন উপলক্ষে রেষ্টুরেন্টটিতে দেখা যায় বাঙালীসহ অন্যান্য কমিউনিটির নানা বয়সী উৎসুক জনতার উপচেপড়া ভিড়। এ দিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত প্রতিষ্ঠানের তৈরী বিশেষ খাবার দিয়ে প্রায় ৬শ অতিথিকে বিশেষভাবে আপ্যায়ন করা হয় বলে ইউএসএনিউজ অনলাইন.কমকে জানিয়েছেন কর্তৃপক্ষ।
খলিলুর রহমান তার দ্বিতীয় শাখার গ্র্যান্ড ওপেনিংয়ে সময় স্বল্পতা এবং নানা ব্যস্ততার কারণে অনেককেই আমন্ত্রণ জানাতে পারেননি বলে গভীর দু:খ প্রকাশ করেছেন। তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
বক্তারা বলেন, ভিন্ন স্বাদ, আধুনিক মান, রুচি ও স্বাস্থ্য সম্মত নানা খাবার পরিবেশন আর অনুকরণীয় কাস্টমার সার্ভিসের মাধ্যমে খলিল বিরিয়ানী হাউজ নতুন প্রজন্মসহ কমিউনিটির সকলের মন জয় করেছে। তারা বলেন, প্রবাসে রেষ্টুরেন্ট ব্যবসায় রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমান কমিউনিটির জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবেন। সকলে তার সাফল্য কামনা করেন।
‘ইন্সটিউট অব কুলিনারী এডুকেশন’ থেকে খাদ্য বিষয়ে আধুনিক শিক্ষায় অভিজ্ঞ শেফের গড়া আরেকটি রেষ্টুরেন্ট গড়ে ওঠায় ভীষন খুশি প্রবাসী বাংলাদেশীরা। তাদের প্রত্যাশা নতুন প্রজন্মের প্রতি লক্ষ রেখে আধুনিক রুচিসম্মত বিশুদ্ধ সব হালাল খাবারের নিশ্চয়তা থাকবে এখানে।
উল্লেখ্য, এর আগে গত বছরের ২১ জুলাই ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় ১৪৪৫ ওলমাস্টেড এভিনিউতে যাত্রা শুরু করে ঢাকা ভার্সিটি থেকে গণিতে মাস্টার্স করা রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমানের মালিকানাধীন রেষ্টুরেন্ট খলিল বিরিয়ানী হাউজ। বাংলাদেশী ঐতিহ্যবাহী খাবারসহ ইন্ডিয়ান, আমেরিকান, চায়নিজ খাবারের সমন্বয়ে যাত্রা শুরু করে খলিল বিরিয়ানী হাউজ।
খলিল বিরিয়ানী হাউজের স্বত্ত্বাধিকারী মোঃ খলিলুর রহমান ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, প্রবাসী বাংলাদেশীদের উন্নতমানের হালাল খাবারের প্রতিষ্ঠান গড়তে পেরে মহান আল্লার নিকট অশেষ শুকরিয়া আদায় করছি। কাস্টমারদের বিপুল চাহিদার প্রতি লক্ষ রেখে এবং প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা পূরণে খলিল বিরিয়ানী হাউজ প্রতিষ্ঠার ৬ মাসের মধ্যেই ২য় শাখা খোলার সিদ্ধান্ত নিতে হয় তাকে। তিনি বলেন, ফ্রেশ, নতুন এবং উন্নত খবারের জন্যই মানুষ খলিল বিরিয়ানী হাউজের খাবার পছন্দ করে। তিনি জানান, খলিল বিরিয়ানী হাউজ প্রতিষ্ঠার কয়েকদিনের মধ্যেই তিনি দেখতে পান তার রেষ্টুরেন্টটিতে স্থানের সংকুলানের অভাবে অনেকেই বাধ্য হয়ে অন্য রেষ্টুরেন্টে চলে যান কিংবা বাসায় খাবার নিয়ে যান। একারণে অনেক শুভাকাঙ্খী-কাস্টমার তাকে আরো বড় পরিসরে রেষ্টুরেন্টটি স্থানান্তর কিংবা পাশে আরেকটি শাখা খোলার অনুরোধ জানিয়ে আসছিলেন। নতুন প্রজন্মসহ ফ্যামিলি নিয়ে আসা কাস্টমারগণও আরো বড় পরিসরে নিরিবিলি পরিবেশের কথা বলে আসছিলেন তাকে।
আমেরিকান সনদপ্রাপ্ত বাঙালী শেফ খলিল বলেন, ’কাস্টমার ফার্স্ট’ এ প্রত্যয়ে সম্মানিত সকল স্তরের গ্রাহকদের কথা বিবেচনা করে কমিউনিটির সেবায় ২য় শাখাটি সেভাবে সাজানো হয়েছে। কিছুটা অভিজাত-ঘরোয়া নিরিবিলি পরিবেশের নতুন এ রেষ্টুরেন্টটিতে এক সঙ্গে ৬০ জন বসে খেতে পারবেন কিংবা যেকোন পার্টিও করতে পারবেন। পরিবার-পরিজন নিয়ে সবাই যেন তৃপ্তির সাথে খেতে পারেন সেই ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। একদল সৌকস কর্মীবাহিনী রয়েছেন গ্রাহক সেবায়। আশা করছি ব্রঙ্কসের সবচেয়ে সুন্দর পরিপাটি রেষ্টুরেন্ট এটি। রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমানের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত নতুন শাখায় খলিল বিরিয়ানী হাউজের বর্তমান খাবরের পাশাপাশি আমেরিকান-চায়নিজসহ ভিন্ন স্বাদের আধুনিক মান ও রুচি সম্মত নানা খাবারের সংযোজন থাকবে বলে তিনি জানিয়েছেন। প্রায় শ’খানেক আইটেম রয়েছে এখানে। নিজের শিক্ষা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কমিউনিটিকে সুলভ মূল্যে বিশুদ্ধ হালাল খাবারের সেবা দেয়াই তার লক্ষ। গ্রাহকদের প্রত্যাশা অনুযায়ী অর্ডার নেয়ার পর ফ্রেশ খাবার তৈরি করে দেয়া তাদের অন্যতম প্রধান বৈশিষ্ট।
তিনি বলেন, প্রতিষ্ঠানটির নাম খলিল বিরিয়ানী হাউজ হলেও তার দু’টি শাখাতেই বিরিয়ানীর পাশাপাশি বাংলাদেশী ঐতিহ্যবাহী অন্যসব খাবারও থাকছে। রয়েছে ইন্ডিয়ান, আমেরিকান, চায়নিজ খাবারেরও সুব্যবস্থা। বিশেষ করে নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের খাবারের রুচির প্রতি লক্ষ রেখে নানান আইটেম থাকছে।
খলিল বিরিয়ানী হাউজের স্বত্ত্বাধিকারী মোঃ খলিলুর রহমান আরো জানান, সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবার এবং মিলাদ-মাহফিল, বিয়ে, জন্মদিন, পিকনিকসহ বিভিন্ন অনুষ্ঠানে খাবার পরিবেশন ও কেটারিংয়ে থাকছে আলাদা বৈচিত্র। তিনি জানান, নতুন রেষ্টুরেন্টটি সোমবার-বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে রাত ১০টা পর্যন্ত, শক্রবার-শনিবার সকাল ১১ টা থেকে রাত ১১টা পর্যন্ত এবং রোববার সকাল ১১ টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্রাহকদের সেবায় খোলা থাকছে। এ রেষ্টুরেন্টটিতেও ফ্রি ডেলিভারীর ব্যবস্থা রয়েছে। শুভ উদ্বোধন উপলক্ষে থাকছে বিশেষ ছাড়।
আর পুরোনো শাখাটি গ্রাহকদের সুবিধার্থে সপ্তাহের ৭ দিনই ২৪ ঘন্টা খোলা থাকবে। এ রেষ্টুরেন্টে রাত ১০ টার পর খাবারে থাকবে বিশেষ ছাড়।
খলিল বিরিয়ানী হাউজের কর্ণধার মোঃ খলিলুর রহমান খাবার সংক্রান্ত যে কোন বিষয়ে তার সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। ফোন: ৭১৮-৪৮৩-৮৯০৪, ৩৪৭-৬২১-২৮৮৪ এবং ৬৪৬-৭৬৩-৫০৭৩। ই-মেইল : [email protected], ওয়েব সাইট : http://www.khalilbiryani.com
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল