যুক্তরাষ্ট্র বিএনপির সংবাদ সম্মেলন : জাতিসংঘের সামনে বিক্ষোভসহ নানা কর্মসূচি ৫ ফেব্রুয়ারি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘৫ ফেব্রুয়ারি সোমবার জাতিসংঘ সদর দফতরের সামনে বিক্ষোভ, মার্কিন কংগ্রেস স্টেট ডিপার্টমেন্টে লবিংয়ের পর ৭ ফেব্রুয়ারি বুধবার রাতে (বাংলাদেশে ৮ ফেব্রুয়ারি সকাল থেকে) নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে অবস্থান কর্মসূচি’ ঘোষণা করলো যুক্তরাষ্ট্র বিএনপি। এনআরবি নিউজ
‘৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনকে কারাগারে নেয়ার মধ্য দিয়ে নির্বাচনে অযোগ্য করার ষড়যন্ত্র রুখতে জাতিসংঘের শহর নিউইয়র্ক থেকে সারাবিশ্বে বাংলাদেশী জাতীয়তাবাদে উজ্জীবিত প্রবাসীদের নিয়ে দুর্বার আন্দোলন’র হুমকিও দিলেন বিএনপি নেতৃবৃন্দ।
১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্র বিএনপির এ সংবাদ সম্মেলনে জাসাস, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তারেক পরিষদ, জাতীয়তাবাদি ফোরামের সর্বস্তরের নেতা-কর্মীরাও ছিলেন।
মূল বক্তব্য উপস্থাপন করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ স¤্রাট। ৫ বছর আগে থেকে যুক্তরাষ্ট্র বিএনপির কোন কমিটির অনুমোদন হাই কমান্ড থেকে না আসায় ৫ খন্ডে বিভক্ত বিএনপির প্রায় সকল নেতাই উদ্বিগ্নচিত্তে হাজির হয়েছিলেন এই সংবাদ সম্মেলনে।
লতিফ স¤্রাট অভিযোগ করেন, ‘অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখা শেখ হাসিনা ও তার সরকারের আচরণে আমরা সকলেই গভীরভাবে শংকিত যে, রাজনৈতিক প্রতিহিংসাপরায়নভাবেই বেগম জিয়ার বিরুদ্ধে রায় প্রদান করা হবে। কিন্তু ফরমায়েসী সে রায় কখনোই প্রবাসীরা মেনে নেবে না। ১/১১ পরবর্তী সময়ের মত আবারো লাগাতার আন্দোলন রচনা করা হবে সারাবিশ্বে।’
এ সংবাদদাতার প্রশ্নের জবাবে লতিফ স¤্রাট উল্লেখ করেন, ‘লন্ডনে বসবাসরত তারেক রহমানের নির্দেশ তথা বিএনপির হাই কমান্ডের নির্দেশেই আমরা সরকারের অপশাসন আর দমন-পীড়নের প্রতিবাদে প্রবাস থেকে আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেছি।’
এ সংবাদদাতার অপর এক প্রশ্নের জবাবে বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি ও বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির অন্যতম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, ‘বিচার বিভাগ নিরপেক্ষ থাকবে বলেই আমরা এখনও আশা করছি। তবে বিশেষ কোন মতলবে যদি ফরমায়েসী রায় প্রদান করা হয়, তাহলে কেউই সহ্য করবে না।’
আরেক সাবেক সহ-সভাপতি আলহাজ্ব সোলায়মান ভ’ইয়া ক্ষোভের সাথে বলেন, ‘মামলার রায় কী হবে তার আলামত ইতিমধ্যেই শুরু হয়েছে। শতশত নেতা-কর্মীকে গ্রেফতারের মধ্য দিয়ে সারা বাংলাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। এ ধরনের কর্মকান্ডে আন্তর্জাতিক মিত্ররাও ক্ষুব্ধ সরকারের ওপর।’
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ বলেন, ‘শেখ হাসিনা আবারো একতরফা নির্বাচনের মহড়া শুরু করেছেন। বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার মতলবেই খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা সাজানো হয়েছে। এভাবেই বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের টুটি চেপে ধরেছে বাকশালের পথে হাঁটা শেখ হাসিনা ও তার সাগরেদরা।’
সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন আকতার হোসেন বাদল বলেন, ‘সহায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি আদায়েও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আন্তর্জাতিক বন্ধুদের বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি অবহিত করতে আমাদের আরো জোরদার ভ’মিকায় অবতীর্ণ হতে হবে।’
সংবাদ সম্মেলন থেকে গ্রেফতারকৃত সকলের মুক্তি দাবি করা হয় এবং দমন-পীড়ন বন্ধের আহবান জানানো হয়। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন বিএনপি নেতা কাজী আজম, এম এ বাতিন, মাহফুজুল মাওলা নান্নু, নিয়াজ মোর্শেদ, পারভেজ সাজ্জাদ, আনোয়ারুল ইসলাম, ফারুক হোসেন মজুমদার, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবরউদ্দিন, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আলহাজ্ব আবু তাহের, ছাত্রদল সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি প্রমুখ।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!