আটলান্টায় জীবন বীমা কোম্পানির বাংলাদেশি অফিসের উদ্বোধন : দলনেতা বাংলাদেশি রফিক হাসান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের আটলান্টায় মূলধারার জীবন বীমা কোম্পানিতে এজেন্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত বাংলাদেশি সংগঠকদের একটি পৃথক কার্যালয়ের শুভ উদ্বোধন হয়েছে গত ২৮ জানুয়ারি রোববার। বিউরো
গুইনেট কাউন্টির ৬২০ হীলক্রেস্ট রোড, সুইট ২০০, লিলবার্ন, জর্জিয়া ৩০০৪৭ ঠিকানাস্থ নতুন কার্যালয়টি বিকেল পাঁচটায় আনুষ্ঠানিক উদ্বোধনের পর ফার্স্ট ফাইনান্সিয়াল সিকুরিটি নামের এই বীমা কোম্পানীর নির্বাহী প্রধান ব্রায়ান মোওঁ প্রতিটি মানুষের জীবনে জীবন বীমার প্রয়োজনীয়তা নিয়ে আলোকপাত করেন এবং কম্পানীর সাথে সম্পৃক্ত এজেন্ট ও গ্রাহকদের সাথে মত বিনিময়সহ বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।এরপর তিনি এজেন্ট হতে আগ্রহী নবাগতদের উদ্দেশে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এবং এশিয়ান আমেরিকান তথা ভারতীয় বাংলাদেশি কমিউনিটিতে এই জীবন বীমা গ্রহণের গ্রাহক তৈরির বিপণনের সম্ভাবতার ইংগিত করে প্রত্যয়ী ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে পেশাদার এজেন্ট হিসেবে প্রতিষ্ঠা লাভের পরামর্শ দেন। এছাড়া প্রতিটি নতুন এজেন্টের পেশাদারিত্ব অর্জনের ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন মিঃ ব্রায়ান। এছাড়া বাংলাদেশি ইউনিটের এই অফিস পরিচালনার জন্যে দলনেতা হিসেবে রফিক হাসানের নাম ঘোষণা করেন তিনি।বিস্তারিত আলোচনা ও মত বিনিময় শেষে বাংলাদেশি এজেন্ট দলে প্রায় ২১ জন আগ্রহী কর্মী সহমত প্রকাশ ও জীবন বীমার পেশায় নিয়োজিত হওয়ার ইচ্ছার কথা ব্যক্ত করেন।
শেষ পর্বে লাইসেন্স প্রাপ্ত এজেন্ট ও বাংলাদেশি দলনেতা রফিক হাসান সকল আমন্ত্রিত অতিথদেরকে অংশগ্রহণের জন্যে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নবীন এজেন্টদের সাফল্য কামনা করে তাদেরকে অভিনন্দিত করেন। আলোচনায় অংশ নেন বীমা কর্মকর্তা লিন্ডা মো, জ্যাক হারাকু, এমএন্ডজে ফাউন্ডেশনের চেয়ারম্যান জামিল ইমরান, ডিকাব ডেমোক্র্যাটিক পার্টির মোস্তফা জাহিদ টিটু, সাংস্কৃতিক সংগঠক মাহবুবুর রহমান ভূঁইয়া, সাংবাদিক, লেখক রুমী কবির, ২০১৮ সালের আটলান্টা ফোবানা সম্মেলনের আয়োজক সভাপতি ডিউক খান, সংগঠক জাহাঙ্গীর হোসেন, মামুন শরীফ, মোহাম্মদ লোদী, মোহন জব্বার, নবুয়ত মজলিশ, মোহাম্মদ রহমান আজাদ, মোহাম্মদ সাইফুল, আল হারুন, হারুন চৌধুরী, কাকলি বিশ্বাস, সৈয়দ বেনজু, মনজু সিকদার, ইলা চন্দ, বীমা এজেন্ট শফিকুল চৌধুরী ও পারভীন চৌধুরী।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!