Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বিতর্কিত মেমো প্রকাশের অনুমতি দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প

অনলাইন ডেস্ক পঠিত: 78 বার

প্রকাশিত: February 2, 2018 | 9:48 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিতর্কিত রিপাবলিকান মেমো প্রকাশের অনুমতি দিয়েছে। খবর সিএনএনের। শুক্রবার ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে এফবিআই, মার্কিন বিচার বিভাগ, ডেমোক্রেট ও রিপাবলিকান দল অবস্থান নেয়। তবে সবার অমতের পরও এই মেমো প্রকাশে অনুমতি দিয়েছেন ট্রাম্প।

এর আগেগত বুধবার বিতর্কিত রিপাবলিকান মেমো’র জন্য এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রকাশ্যে দ্বন্দে জড়িয়ে পড়েন।
একটি সতর্কতাবাণী দিয়ে রে হোয়াইট হাউজকে বলে, এফবিআই যে মেমোর কথা বলছে সেখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য লুকায়িত আছে, যা সবার জানা দরকার। তিনি চান হোয়াইট হাউজ অতিদ্রুত মেমোটি প্রকাশ করুক।

এফবিআই একটি বিবৃতিতে জানায়, ‘এই মেমোটি প্রকাশ করার জন্য যে পরিমাণ সুযোগ-সুবিধা পাওয়ার কথা এফবিআই তা পায়নি। মেমোর সত্যতার বিষয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।’
আলোচিত মেমোটি হচ্ছে একটি ৪ পাতার নথি, যা রিপাবলিকান নেতা ডেভিল নিউন্স হাউজ অফ ইনটেলিজেন্সেরে জন্য তৈরি করেছে। এই নথিতে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় এফবিআই ট্রাম্পের একজন প্রচারণা কর্মীর উপর নজর রাখছিল বলে উল্লেখ করা হয়েছে

এফবিআই’র এমন বিবৃতির প্রতিক্রিয়ার বিপরীতে অবস্থান নেয় ট্রাম্প। সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করার পর মেমো প্রকাশ করার জন্য তিনি তার সহযোগীদের বলেন। হোয়াইট হাউজ চিফ অফ স্টাফ জন ক্যালি বলেন, ‘খুব শীঘ্রই মেমোটি প্রকাশ করা হবে এবং পুরো পৃথিবীর সামনে তা তুলে ধরা হবে।’
উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে’কে আইন ও ন্যায়পরায়ণতার ক্ষেত্রে একজন ভয়ঙ্কর তত্ত্বাবধায়ক হিসেবে অভিহিত করেছিলেন। সূত্র: সিএনএন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV