প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ সংক্রান্ত মেমো প্রকাশ, দ্বন্দ্বে রিপাবলিকান ও এফবিআই
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : এফবিআইয়ের একটি গোপন নথি প্রকাশ করে দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ডেমোক্রেট ও গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের আপত্তি ছিল। কিন্তু কিছুতেই কান দেন নি ট্রাম্প। যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ সংক্রান্ত ওই দলিলটি। এই দলিল বা নথিটির ওপর ভিত্তি করে ডনাল্ড ট্রাম্প ও তার দল রিপাবলিকানরা বলছেন, রাশিয়া কানেকশন নিয়ে সরকারকে বিপদে ফেলতেই নিজেদের নজরদারি বিষয়ক কর্তৃত্ব লঙ্ঘন করেছে এফবিআই। বলা হয়েছে, ওই নজরদারি ছিল পক্ষপাতমুলক। একান্তই প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন এক্সপ্রেস। এতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার নতুন করে এফবিআই ও রিপাবলিকানদের মধ্যে দ্বন্দ্ব উসকে দিয়েছেন ওই মেমো প্রকাশ করে। এফবিআই চেয়েছিল এই মেমোটি ক্লাসিফায়েড হিসেবেই থাক। কিন্তু তা না শুনে চার পৃষ্ঠার ওই মেমোটি প্রকাশ করে দিলেন ট্রাম্প। তিনি বলেছেন, তার বিরুদ্ধে পক্ষপাতিত্ব করা হয়েছে, এমন লজ্জাজনক বিষয়বস্তু আছে এই মেমোতে। তাই রিপাবলিকানদের প্রতিনিধি পরিষদের গোয়েন্দা বিষয়ক কমিটি এই এটা প্রকাশ করেছে। উল্লেখ্য, ২০১৬ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছিল বলে অভিযোগ আছে। তা নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো রিপোর্ট দিয়েছে। আইন মন্ত্রণালয়ের নিয়োগ করা স্পেশাল কাউন্সেল রবার্ট মুয়েলার এখন তদন্ত করছেন। তাকে এরই মধ্যে বরখাস্ত করতে চেয়েছিলেন ডনাল্ড ট্রাম্প। এসব খবরে ও তার তদন্ত নিয়ে এমনিতেই ক্ষমতাসীন রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে অব্যাহতভাবে দ্বন্দ্ব লেগেই আছে। তার ওপর নতুন করে প্রকাশ করে দেয়া ওই মেমোটি এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই মেমোটির নিন্দা জানিয়েছেন ডেমোক্রেটরা। তারা বলেছেন, এই মেমো প্রকাশ করছে রবার্ট মুয়েলারের তদন্তকে খর্ব করা হবে। ভুল পথে পরিচালিত করা হবে এবং এটা প্রকাশ করা ঠিক হবে না। তারা আরো মনে করেন, এই মেমোর ইস্যুকে ব্যবহার করে ট্রাম্পের ঘনিষ্ঠজনরা ডেপুটি এটর্নি জেনারেল রড রোজেনস্টেইনকে বরখাস্ত করার যুক্তি দেখাতে পারেন। স্পেশাল কাউন্সেল হিসেবে রবার্ট মুয়েলারকে সামনে নিয়ে এসেছিলেনএই রোজেনস্টেইনই।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!