Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

শেরপুর জেলা সমিতি ইউএসএ’র নতুন কমিটি : সভাপতি মুক্তা, সাধারণ সম্পাদক মনির

অনলাইন ডেস্ক পঠিত: 168 বার

প্রকাশিত: February 5, 2018 | 5:55 PM

https://www.facebook.com/USANewsNY/videos/2070618772955911/

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে প্রবাসীদের অন্যতম আঞ্চলিক সংগঠন শেরপুর জেলা সমিতি ইউএসএ ইনক’র নতুন কমিটি গঠিত হয়েছে। গত ৪ ডিসেম্বর রোববার সন্ধ্যায় নিউইয়র্কে ব্রঙ্কসের এশিয়ান ড্রাইভিং স্কুল পার্টি হলে সমিতির সাধারণ সভায় ২০১৮-২০১৯ সালের জন্য দুই বছর মেয়াদী ২৩ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। সমিতির বিদায়ী সভাপতি মো: আলাউদ্দিন পলাশের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক মুহাম্মদ নাইছ চৌধুরীর পরিচালনায় অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা মো: হামিদুর রহমান, মো: মোসলেম উদ্দিন, মো: মিজানুর রহমান, মো: সিরাজুল ইসলাম, মো: কুরবান আলী, মো: রাকিবুল ইসলাম রাসেল, মো: জাহিদুল ইসলাম এবং মো: আব্দুল লতিফ প্রমুখ।শেরপুর জেলা সমিতি ইউএসএ’র কার্যকরী কমিটির নব নির্বাচিত কর্মকর্তারা হলেন :
সভাপতি মো: মাসুদ পারভেজ মুক্তা, সিনিয়র সহ-সভাপতি মো: শহীদুল আলম শাহীন, সহ-সভাপতি আসমাউল হুসনা লিরা ও মো: ফারুক মিয়া, সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম তালুকদার মনির, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক সৈয়দ মো: জাকির হোসেন ও সহ-সাধারণ সম্পাদক উসমান গণি, কোষাধ্যক্ষ মো: রাকিবুল ইসলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক খন্দকার মেহেদী হাসান (নাহিদ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: নবিজুল হক, প্রচার সম্পাদক মো: ইয়াসিন আহমেদ (ফাহিম), দপ্তর সম্পাদক মো: শরীফ ইকবাল, সমাজকল্যাণ ও আপ্যায়ন সম্পাদক মো: ইমরান হোসেন অলিভ, সাহিত্য সম্পাদক মো: আরিফুল হক, মহিলা সম্পাদিকা আরজুমান আরা বেগম (শুভ্র), কার্যকরী সদস্য আলাউদ্দিন পলাশ, মো: সিরাজুল ইসলাম, আসাদুজ্জামান সেলিম, মো: কোরবান আলী, মো: শফিকুল ইসলাম, মো: শাহীনূর আলম (শাহীন) ও মো: শাহনেওয়াজ জামান (শান্ত)।সাধারণ সভায় নতুন কার্যকরী কমিটি গঠনের জন্য সমিতির ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনকে দায়িত্ব প্রদান করা হয়। কমিশন উপস্থিত সদসদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক নয়া কমিটিতে স্বামী-স্ত্রী, বাবা-মা কিংবা একই পরিবার থেকে একাধিক সদস্য নেয়া হয়নি।সাধারণ সভায় শেরপুর জেলা সমিতি ইউএসএ’র কর্মকর্তারা ছাড়াও বিপুল সংখ্যক শেরপুরবাসী উপস্থিত ছিলেন।
নব নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে তাদের সাফল্য কামনা করেন বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক।নব নির্বাচিত সভাপতি মো: মাসুদ পারভেজ মুক্তা এবং সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম তালুকদার মনির তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে সমিতিকে আরো শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। শিগগিরই নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে সভায় জানান হয়।

https://www.facebook.com/USANewsNY/videos/2070519622965826/

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV