Saturday, 31 October 2026 |
শিরোনাম
শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে দোয়া-মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 90 বার

প্রকাশিত: February 5, 2018 | 11:34 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হলো। ‘আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ’ কর্তৃক ৪ ফেব্রুয়ারি রোববার রাতে অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ স¤্রাট। স¤্রাট তার বক্তব্যে দেশ ও প্রবাসের সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে নিস্তেজ করে দেয়ার যে কোন ষড়যন্ত্র মোকাবেলার জন্যে প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন।

আয়োজক সংগঠনের সভাপতি শাহাদৎ হোসেন রাজু সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি এবং কোকো স্মৃতি সংসদের উপদেষ্টা অধ্যাপক দেলোয়ার হোসেন, বিএনপির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ, অন্যতম সহ-সভাপতি শরাফত হোসেন বাবু এবং আলহাজ্ব সোলায়মান ভ’ইয়া, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, কোষাধ্যক্ষ জসীম ভ’ইয়া, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবর উদ্দিন, যুবদলের কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী এবং সেক্রেটারি আবু সাঈদ আহমেদ, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আলহাজ্ব আবু তাহের, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, বিএনপি নেতা সৈয়দা মাহমুদা শিরিন, সেলিম রেজা, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি প্রমুখ।

বক্তারা কোকোর আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘ক্ষমতাসীন সরকার জিয়া পরিবারকে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ ব্যাপারে সকলকে চোখ-কান খোলা রাখতে হবে।’

‘আজকের এই ঐক্যের ঘটনা অটুট রেখে সকল কাজ চালাতে হবে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের সর্বত্র’-বলেন বক্তারা। উল্লেখ্য, ৫ বছর আগে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি ভেঙ্গে দেয়া হয়েছে। এখনও কমিটির অনুমোদন হাই কমান্ড থেকে না দেয়ায় ৪/৫ খন্ডে বিভক্ত হয়ে নানা কার্যক্রম চললেও খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার রায়ের তারিখ ধার্যের পরই অঘোষিত এক ঐক্যের বহি:প্রকাশ ঘটাচ্ছেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সকল কর্মকর্তা। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ