Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

জাতিসংঘের সামনে বিএনপির বিক্ষোভ কর্মসূচি

অনলাইন ডেস্ক পঠিত: 97 বার

প্রকাশিত: February 6, 2018 | 7:30 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘আমার নেত্রী, আমার মা-বন্দি হতে দেব না’, ‘আওয়ার ডিমান্ড টু রিস্টোর ডেমক্র্যাসি’, ‘ছি ছি হাসিনা-লজ্জায় বাঁচিনা’ ইত্যাদি স্লোগানে জাতিসংঘ সদর দফতরের সম্মুখে বিক্ষোভ করেন যুক্তরাষ্ট্র বিএনপি, যুবদল, তারেক পরিষদ, জাতীয়তাবাদি ফোরাম, জাসাস এবং ছাত্রদলের নেতা-কর্মী-সমর্থকরা। খালেদা জিয়াকে ‘সাজানো মামলায় ফরমায়েসী রায়ে দন্ডিত করা হবে’ এমন আশংকায় ক্ষুব্ধ নেতা-কর্মীরা ৫ ফেব্রুয়ারি সোমবার অপরাহ্নে এ কর্মসূচি পালন করেন।

হাড় কাঁপানো শীত উপেক্ষা করে শতশত নেতা-কর্মীর এ কর্মসূচি জাতিসংঘের ক’টনীতিকদের দৃষ্টি এড়ায়নি। অংশগ্রহণকারিরা ইংরেজীতে লেখা পোস্টার, প্ল্যাকার্ড বহন করায় ভিনদেশীরাও সহজেই অনুধাবনে সক্ষম হন ক্ষোভের কারণ।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্্র বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ স¤্রাট, সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ, সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, কোষাধ্যক্ষ জসীম ভ’ইয়া, সাবেক যুগ্ম সম্পাদক ও তারেক পরিষদ আন্তর্জাতিক পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন আকতার হোসেন বাদল, মহাসচিব জসীম উদ্দিন, জাসাসের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক গোলাম ফারুক শাহীন, যুবদলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মিল্টন ভ’ইয়া কাজী আজম, আবুল বাশার, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী প্রমুখ।

আব্দুল লতিফ স¤্রাট বলেছেন, ‘অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করে রেখে শেখ হাসিনা এবং তার সরকার বিএনপির চেয়ারপার্সনকে সাজানো মামলায় জেলে নিতে চান। সামনের নির্বাচনে বিএনপি যাতে অংশ না নেয়-তেমন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আওয়ামী লীগ। কিন্তু প্রবাসীরা তা কখনো মেনে নেবে না।’

অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, ‘সরকারের মদদে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দন্ড ঘোষিত হলে প্রবাস থেকেও দুর্বার আন্দোলন রচনা করা হবে।’গিয়াস আহমেদ বলেন, ‘নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের চেয়েও কঠিন আন্দোলন শুরু করা হবে অন্যায়ভাবে খালেদা জিয়াকে জেলে নেয়ার অপচেষ্টা চালানো হলে।’

বাংলাদেশে যেদিন রায় ঘোষণার কথা, তার সাথে সঙ্গতি রেখে নিউইয়র্ক সময় ৭ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা থেকেই জ্যাকসন হাইটসে সর্বস্তরের নেতা-কর্মীকে জড়ো হবার উদাত্ত আহবান জানান জিল্লুর রহমান। আকতার হোসেন বাদল বলেন, ‘খালেদা জিয়া তথা জিয়া পরিবারের আকাশচুম্বি জনপ্রিয়তায় ভীত হয়ে শেখ হাসিনা এবং তার সরকার গভীর ষড়যন্ত্রে মেতে উঠে মূলত: নিজেদের ভয়ংকর পরিণতি ডেকে আনছেন।’ এম এ বাতিন বলেন, ‘যুব সমাজ আজ এই প্রবাসেও ঐক্যবদ্ধ যে কোন ষড়যন্ত্র রুখে দিতে।’ জাকির এইচ চৌধুরী বলেন, ‘বেগম খালেদা জিয়ার কিছু হলে লাগাতার আন্দোলন শুরু করা হবে জাতিসংঘের সামনে।’

নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন আলহাজ্ব বাবরউদ্দিন, মঞ্জুর আহমেদ চৌধুরী, আব্বাস উদ্দিন দুলাল, ফারুক হোসেন মজুমদার, হেলালউদ্দিন, ফিরোজ আলম, কাজী আজম, এম এ সবুর, গিয়াস উদ্দিন, জাহাঙ্গির সোহরাওয়ার্দি, আমানত হোসেন, হাবিবুর রহমান সেলিম রেজা, রুহুল আমিন নাসির, সাইফুল ইসলাম, খলকুর রহমান, মাজহারুল ইসলাম জনি প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV