Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ওয়াশিংটনে “ব্রীজ টু মেইনস্ট্রিম আমেরিকা” শীর্ষক সেমিনার : মূলধারায় সম্পৃক্ততার বিকল্প নেই

অনলাইন ডেস্ক পঠিত: 7 বার

প্রকাশিত: February 8, 2018 | 7:27 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি, মেরিল্যান্ড এবং ভার্জিনিয়ায় বসবাসরত বাংলাদেশীদের অংশগ্রহণে গত ৪ ফেব্রুয়ারি রোববার গুরুত্বপূর্ণ এক সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা’র উদ্যোগে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের স্প্রিংফিল্ডে লইসিডেল কোর্টে অনুষ্ঠিত এই সেমিনারে মূলত: আমেরিকান সোসাইটির উন্নয়নের জন্য বাংলাদেশী আমেরিকান সম্প্রদায়কে মূলধারায় আরো জোরালোভাবে সম্পৃক্ত হবার আহবান উচ্চারিত হয়।

“ব্রীজ টু মেইনস্ট্রিম আমেরিকা” শীর্ষক এ সেমিনারে আলোচকদের অন্যতম ছিলেন লী সিটির ডিস্ট্রিক্ট সুপারভাইজার জেফ ম্যাককে, সিটিজেন নামক একটি ম্যাগাজিনের সম্পাদক ডঃ মোহসীন সিদ্দিক, পিপলএনটেক ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার আবু হানিফ, এএআরপির সোস্যাল সিকিউরিটি বিশেষজ্ঞ প্যাট্রিক কেলী প্রমুখ গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন। তারা সকলেই রিপাবলিকান পার্টি অথবা ডেমক্র্যাটিক পার্টিতে যুক্ত হবার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। এটি হলেই প্রবাসীদের অনেক সমস্যার দ্রুত সমাধান ঘটবে। প্রশাসনে গুরুত্ব বাড়বে বলে উল্লেখ করেন।মূল বক্তব্য উপস্থাপনকালে ইঞ্জিনিয়ার আবু হানিফ যুক্তি-তর্কের অবতারণা করে বলেন, ‘বাংলাদেশী প্রজন্ম অনেক মেধাবি। তারা সর্বত্র ভালো করছে। কিন্তু চাকরিতে যোগদানের সময় অনেকেই রেফারেন্স পাচ্ছে না। এদেশে ভালো জবের ক্ষেত্রে রেফারেন্সের গুরুত্ব অপরিসীম। এই সংকট দূর হবে আমরা যদি মূলধারায় সম্পৃক্ত হই।’

মূলধারায় কর্মরত সুহা খন্দকারও প্রাঞ্জল ভাষায় একই মনোভাব পোষণ করেন। আর্শি কিবরিয়া বলেন, ‘নিজেদের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব পরিহার করে আমেরিকান স্বপ্ন পূরণে সকলকে মূলধারায় একিভূত হতে হবে।’ জেফ ম্যাককে বলেন, ‘নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের গুরুত্ব অপরিসীম। সেই নির্বাচনে আমেরিকান মূল্যবোধের প্রতিফলন ঘটাতে হবে।’প্যাট্রিক ক্যালী বলেন, ‘যারা সিটিজেনশিপ নিয়েছেন, তাদেরকে ভোটার হিসেবে তালিকাভুক্ত হতে হবে। ভোট না দিলে মার্কিন প্রশাসনে কোন নাগরিকের গুরুত্ব থাকে না।’ এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV