Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

হোয়াইট হাউজ কর্মী ডেভিড সোরেনসেনের পদত্যাগ নারী নির্যাতনের অভিযোগে

অনলাইন ডেস্ক পঠিত: 83 বার

প্রকাশিত: February 10, 2018 | 8:15 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : হোয়াইট হাউজ কর্মী ডেভিড সোরেনসেন নারী নির্যাতনের অভিযোগে পদত্যাগ করেন।তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ উঠলে শুক্রবার তিনি পদত্যাগ করেন। এক সপ্তাহের মধ্যে তিনি হোয়াইট হাউজের দ্বিতীয় ব্যক্তি, যিনি নারী নির্যাতনের অভিযোগে পদত্যাগ করলেন।

ডেভিড সোরেনসেন হোয়াইট হাউজের একজন বক্তৃতা লেখক ছিলেন। তার সাবেক স্ত্রী জেসিকা করবেট তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেন। জেসিকা সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টকে জানায়, তাদের দাম্পত্য জীবনে বিভিন্ন সময় তিনি সোরেনসেনের দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন। সোরেনসেন তার হাতের মধ্যে জ্বলন্ত সিগারেটের ছ্যাকা দেওয়ার মত পাশবিক আচরণ করেছিলেন। এছাড়া তাকে দেয়ালে ধাক্কা দেয়া এবং তার পায়ের উপর গাড়ির চাকা তুলে দেয়ার ঘটনা ঘটেছিল বলেও দাবি করেন তিনি।

জেসিকার এমন অভিযোগে অত্যন্ত অবাক হয়েছেন সোরেনসেন। তিনি বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা মোটেও সত্যি নয়। তিনি তার স্ত্রীকে কখনই শারীরিক বা মানসিক নির্যাতন করেননি। এমনকি জীবনে কোন মেয়ে মানুষকেই নির্যাতন করেননি বলে দাবি করেন তিনি।

উল্লেখ্য, হোয়াইট হাউজের আরেক কর্মী রব পোর্টার চলতি মাসের ৭ তারিখে পদত্যাগ করেন, যিনি হোয়াইট হাউজের অন্যতম প্রধান উপদেষ্টা ছিলেন। তার সাবেক ২ স্ত্রী তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছিল। বিবিসি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV