Saturday, 31 October 2026 |
শিরোনাম
শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
সব ক্যাটাগরি

প্রবাসে হঠাৎ বড়লোক যারা

অনলাইন ডেস্ক পঠিত: 184 বার

প্রকাশিত: February 11, 2018 | 3:04 PM

দীন ইসলাম : হঠাৎ করেই বিপুল বিত্ত-বৈভবের মালিক হয়ে গেছেন তারা। তাদের একাউন্টে জমা পড়ছে বিপুল অর্থ। মালয়েশিয়া বা দুবাই থেকে তাদের একাউন্টে অর্থ ট্রান্সফারের খোঁজ মিলছে। ব্যাংকিং চ্যানেল ছাড়াও  ডলার, ইউরো বা পাউন্ড পৌঁছে যাচ্ছে তাদের কাছে।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত ফ্রান্স, সুইজারল্যান্ড, ইতালিসহ কয়েকটি দেশের গুটিকয়েক প্রবাসী বাংলাদেশি আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছেন। এ নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে রয়েছে কানাঘুষা। তারা বলাবলি করছেন, ‘বিদেশে    পৃষ্ঠা ১৭ কলাম ১
অর্থ কামাই করা কষ্টদায়ক ব্যাপার।’ কিন্তু কয়েকজন রাজনৈতিক নেতাকে দেখা যায় রাতারাতি তারা অর্থ সম্পদের মালিক বনে যাচ্ছেন। ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সূত্রে জানা গেছে, দেশটিতে বসবাসকারী এক আওয়ামী লীগ নেতাকে কয়েক দিন আগে জিজ্ঞাসাবাদ করে আর্থিক বিষয় দেখভালের দায়িত্বরত ফ্রান্স গোয়েন্দা সংস্থা। ব্যাংকে তার অস্বাভাবিক লেনদেন দেখে পুলিশের দপ্তরে তাকে ডেকে পাঠানো হয়। নির্ধারিত সময়ে হাজির হলে তার কাছে ‘হঠাৎ সম্পদের’ তথ্য জানতে চাওয়া হয়। এরপর একটি তালিকা তৈরি করে এ বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়। অনুসন্ধানে জানা গেছে, ফ্রান্সের রাজধানী প্যারিসে গত এক বছরে দুইটি বড় আকারের জেনারেল স্টোর ও একটি ট্রাভেল এজেন্ট খুলেছেন স্বপন। এসব প্রতিষ্ঠানে তার বিনিয়োগের পরিমাণ কমপক্ষে ৫০ কোটি টাকা।
এদিকে এক বছর আগে রেস্টুরেন্ট দিতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের একজন ডাক সাইটে নেতা সুইজারল্যান্ড যান। দেশটিতে গিয়ে আওয়ামী লীগের সুহৃদ পরিচয়দানকারী প্রবাসী বাংলাদেশির খপ্পরে পড়েন ওই নেতা। প্রথম দুই দফায় ওই নেতার কাছ থেকে রেস্টুরেন্ট দেয়ার অগ্রিম বাবদ তিন কোটি টাকা নিয়ে নেন ওই প্রবাসী বাংলাদেশি। তিন কোটি টাকা নিয়ে কেটে পড়েন ওই ব্যক্তি। কথিত আছে ওই ব্যক্তি টাকা নিয়ে পাকিস্তান পালিয়ে যান। পাকিস্তানে গিয়ে নতুন সংসার পেতে বসেন। ফলে ওই ডাকসাইটে আওয়ামী লীগ নেতা সুইজারল্যান্ড থেকে মুখ ফিরিয়ে কানাডার পথে পাড়ি জমান। জানা যায়, ওই নেতা এখন কানাডায় নিজের বাড়ি, গাড়িসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। মানবজমিন 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ