Saturday, 31 October 2026 |
শিরোনাম
শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
সব ক্যাটাগরি

১৭ বাংলাদেশির বহিষ্কারের প্রক্রিয়া চূড়ান্ত, সোমবার দেশে ফেরত : আরো ৯ জন বহিষ্কারের পথে

অনলাইন ডেস্ক পঠিত: 197 বার

প্রকাশিত: February 11, 2018 | 6:29 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে গ্রেফতার হওয়া বৈধ কাগজপত্রহীন অন্তত ১৭ জন বাংলাদেশিকে বহিষ্কারের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। দেশে ফেরত পাঠাতে তাদেরকে ইতোমধ্যে নিউজার্সির ডিটেনশন সেন্টার থেকে লুজিয়ানা হয়ে টেক্সাসে নেয়া হয়েছে। বহিষ্কারের পথে রয়েছেন আরো ৯ জন বাংলাদেশী। নিউইয়র্কের অভিবাসীদের স্বার্থ সংশি¬ষ্ট বিষয়ে কাজ করা সংগঠন সেইফেস্ট’র প্রতিষ্ঠাতা মাজেদা এ উদ্দিন ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, আগামী কাল ১২ ফেব্রুয়ারী সোমবার আটককৃতদের দেশে ফেরত পাঠানোর সব ধরনের প্রস্তুতি নিয়েছে ইমিগ্রেশন এন্ড কাস্টমস ইনফোর্সমেন্ট-আইস। তিনি বলেন, আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে ওই ১৭ জনকে টেক্সাস থেকে সোমবার দুপুরের মধ্যে দেশে পাঠানোর কথা রয়েছে।
যেকোনো দিন তাদের নিজ দেশে পাঠানোর কথা জানিয়েছেন ডিপোর্টেশনপ্রাপ্ত বাংলাদেশিদের পরিবারের সদস্যরাও। এই তালিকায় নিউইয়র্কের ব্যবসায়ী কাজী আজাদ আরজু, শফিকুল আলম, হারুনুর রশীদ, মোজাম্মেল হোসেন, নিউজার্সির আমিনুল ইসলামের নাম জানা গেছে। বাকিদের পরিচয় জানা যায়নি। নিউজার্সি থেকে আটক আমিনুল ইসলামের স্ত্রী রোজিনা আক্তার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে জানান, তার স্বামীকে লুজিয়ানায় নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকেই দেশে পাঠিয়ে দেয়া হবে বলে।
জানা গেছে, বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাতে হলে পাসপোর্টের প্রয়োজন। আটককৃতদের কোনো পাসপোর্ট নেই। কিন্তু ইমিগ্রেশন এন্ড কাস্টমস ইনফোর্সমেন্ট-আইস তাদের বাংলাদেশি হিসেবে সনাক্ত করে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ট্রাভেল ডকুমেন্ট বের করে বহিষ্কারের প্রক্রিয়া চূড়ান্ত করেছে।
আমিনুল ইসলামের স্ত্রী রোজিনা আক্তার জানান, তার স্বামীর কোনো পাসপোর্ট ছিল না। এমন কি তিনি নিজে ট্রাভেল ডকুমেন্টের জন্য আবেদনও করেন নি। কিন্তু ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তার স্বামীর ট্রাভেল ডকুমেন্ট তৈরি করেছেন তারা। বাংলাদেশ দূতাবাস থেকে কিভাবে ট্রাভেল ডক্যুমেন্ট তৈরি হলো এ বিষয়ে বিস্ময় প্রকাশ করেন রোজিনা আক্তার।
এবিষয়ে নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসানের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
ভিন্ন ভিন্ন সূত্রে জানা গেছে, কাগজপত্রহীন অভিবাসীদের ধরতে বাসা-বাড়ি ও কর্মস্থলে সাড়াশি অভিযান অব্যাহত রেখেছে ইমিগ্রেশন পুলিশ। এসব অভিযানে প্রতিনিয়তই অসংখ্য অভিবাসী গ্রেফতার হচ্ছেন। বাসা-বাড়ি ও কর্মস্থলে হানা দিয়ে ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করছে অনেক বাংলাদেশিকেও।
সেইফেস্ট’র প্রতিষ্ঠাতা মাজেদা এ উদ্দিন ইউএসএনিউজঅনলাইন.কমকে আরো জানান, বহিষ্কারের পথে রয়েছেন আরো ৯ জন বৈধ কাগজপত্রহীন বাংলাদেশী। তাদের নিউজার্সির ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। এদের মধ্যে ১জন মার্কিন সিটিজেনও রয়েছেন। তার স্ত্রী, ছেলে-মেয়ে সবাই সিটিজেন। তার বহিষ্কারের বিষয়টি চূড়ান্ত না হলেও বাকী ৮ জনের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে মাজেদা এ উদ্দিন জনতার কন্ঠকে জানান। দেশে ফেরত পাঠাতে তাদেরকে নিউজার্সির ডিটেনশন সেন্টার থেকে লুজিয়ানা হয়ে টেক্সাসে নেয়া হবে যে কোন সময়ে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ