Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি গীতি কবি শেখ ওয়াহিদুর রহমান’র ৭৯ তম জন্মদিন

অনলাইন ডেস্ক পঠিত: 65 বার

প্রকাশিত: February 13, 2018 | 1:19 PM

এম. বেলাল আহমদ : যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযুদ্ধের সংগঠক গীতি কবি শেখ ওয়াহিদুর রহমান’র ৭৯ তম জন্মদিন।  মনিষী দার্ষনিক ঞ্জানি গুণী তীর্থ ক্ষেত্র ক্ষুদে নবদ্বিপ খ্যাত পঞ্চখণ্ড যা আজকের বিয়ানীবাজার নামে পরিচিত। এখানে জন্ম নেয়া কৃর্তি পুরুষেরা আলোকিত করেছেন সমাজ, সংস্কৃতি। ১৯৩৯ সালের ১২ই ফ্রেব্রুয়ারী তাদেরই উত্তরসূরি গীতিকবি শেখ ওয়াহিদুর রহমান জন্মগ্রহন করেন। দেহতত্ত্ব, আধ্যাত্মিক, প্রেম তত্ত্ব, দেশাত্মবোধক গান সহ প্রায় সহস্রাধিক গানের রচয়িতা এ গীতি কবির গানে ফুঠে উঠে গ্রামীণ আবহ। মানুষের, দুঃখ-কষ্ট, দৈন্যতা ও আধিকারের কথা।

২৭ অক্টোবর ২০১২ সালে ঢাকার গুলশানের বিয়ানীবাজার হাউজে ৭৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন। গীতি কবিতার উপর তার বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে। গীতি এ কবি শিল্পপতি হিসাবে সমধিক পরিচিত। আমরণ তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। পূবালী ব্যাংকের ভাইস চেয়ারম্যানসহ ব্যবসায়িক অনেক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থা পরিচালকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন। শেখ ওয়াহিদুর রহমান জীবনের শেষ সময়ে এসে তার নিজ বাড়ি খাসাড়িপাড়ায় শেখ ওয়াহিদুর রহমান একাডেমী স্থাপন করেন।  এছাড়া বিয়ানীবাজারে মীম টিভি উপদেষ্টা ছিলেন ও শেখ ওয়াহিদুর রহমান সংঙ্গীত বিদ্যালায় স্থাপন করেন। তাঁর স্থাপিত বেসরকারি এ শিক্ষা প্রতিষ্ঠানটি এর মধ্যে উপজেলাব্যাপী নিজস্ব একটি অবস্থান তৈরী করেছ।

কাঙ্গালীনি সুফিয়া ও ডলি সায়ন্তীর কন্ঠে গাওয়া বুড়ি হইলাম তোর কারণে ও লাউয়ে পিছে লাগছে বইরাগী গান দুটি অসংখ্য গান সহ দেশের সীমা পেরিয়ে পৃথিবীর ভিবিন্ন দেশে জনপ্রিয় ও প্রসংশিত হয়। সমাজিক সাংস্কৃতিক ক্রীড়া ও শিক্ষা ক্ষেত্রে রয়েছে গুরুত্বপূর্ণ ভুমিকা। মুক্তিযুদ্ধে জাতিসংঘের সামনে দূর্বার আন্দোলন করেন। তিনি মার্কিন তুরুণিদের বাঙ্গালী শাড়ি পড়িয়ে আন্দোলনে অংশ গ্রহন করিয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আর্কশনের চেষ্টা চালান। এছাড়াও মহান মুক্তিযুদ্ধে অর্থ সংগ্রহ ও তাঁর ব্যক্তিগত সাহায্য ছিল উল্লেখ্যযোগ্য। বঙ্গবন্ধুর প্রতি ছিল তাঁন অসীম ভালোবাসা, বঙ্গবন্ধু আদর করে ডাকতেন দুষ্টু ছেলে, তাঁর এই দুষ্টু ছেলেটি যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের প্রতিষ্ঠা করেন, পরে প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেন। বরণ্য এ ব্যক্তির জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক বক্তিবর্গ। তাঁর বিদেহি আত্নার মাগফিরাত কামনা করেছেন। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV