কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের সাধারণ সভা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ইত্যাদি রেষ্টুরেন্টের পার্টি হলে গত রবিবার ১১ই ফেব্রুয়ারী কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ আনোয়ার উদ্দিনের সভাপতিত্বে এক গুরুত্বপূর্ণ সাধারণ সভা অনুষ্টিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ এনামুল হকের সঞ্চালনায় সভার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর একুশে ফেব্রুয়ারী উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। বাংলাদেশের জাতীয় দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনের জন্য ২৫শে মার্চ রোজ রবিবার এক আলোচনা সভার সিদ্ধান্ত গ্রহীত হয়।
এছাড়া পহেলা বৈশাখ উদযাপনের জন্য একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়। আগামী জুলাই মাসে অনুষ্ঠিতব্য বার্ষিক ‘হাওড় ভাত’ বা বনভোজনের জন্য জনাব মোঃ শহীদুল হাসান কে আহ্বায়ক ও মোঃ আলী আহাসন আকন্দ শামীমকে সদস্য সচিব করে এগারো সদস্যের একটি ‘হাওড়ভাত’ উদযাপন কমিটি গঠন করা হয়। সাধারণ সভায় বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের বোর্ড অফ ট্রাষ্ট্রি সদস্য হাবিবর রহমান হারুন, বোর্ড অফ ট্রাষ্টি সদস্য মোঃ জাহিদুল কবীর খান সারোয়ার, সহ-সভাপতি মোঃ আলী আহসান আকন্দ শামীম, সহ সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন তাকবীর, সহ সাধারণ সম্পাদক ফয়সাল কবীর, সাংস্কৃতিক সম্পাদক মোঃ গোলাম হায়দার শামীম, কার্যকরী সদস্য আশরাফুল আলম হিমেল ও মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
সভায় ভাটির শার্দূল, হাওড়েরর ভূমি পুত্র এ্যাডভোকেট মোঃ আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে উপস্থিত সবাইকে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ আনোয়ার উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক মিষ্টি মুখে আপ্যায়িত করেন। আগামী সকল কর্মসূচী সফল বাস্তবায়নের জন্য প্রবাসী কিশোরগঞ্জ জেলাবাসীকে স্বত:স্ফূর্তভাবে অংশ গ্রহনের আহ্বান জানিয়ে নৈশ ভোজের মাধ্যমে সভাপতি সভার সমাপ্তি ঘোষনা করেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!