Saturday, 31 October 2026 |
শিরোনাম
শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
সব ক্যাটাগরি

ফ্লোরিডায় একটি স্কুলে গুলিতে অন্তত ১৭জন নিহত

অনলাইন ডেস্ক পঠিত: 127 বার

প্রকাশিত: February 15, 2018 | 5:36 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ফ্লোরিডার পার্কল্যান্ডে একটি স্কুলে বুধবার বিকেলে আক্রমণকারীর গুলিতে মারা গেছে অন্তত ১৭ জন। সন্দেহভাজনের নাম নিকোলওস ক্রুজ। ১৯ বছর বয়সী এই তরুণ ঐ স্কুলের ছাত্র ছিল যাকে শৃঙ্খলাভঙ্গের দায়ে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথমে স্কুলের বাইরে গুলি চালানো শুরু করে এরপর স্কুলের ভেতরে যায় আক্রমণকারী।

স্কুলের ভেতরে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, গুলি চালানো শুরু করার আগে ‘ফায়ার অ্যালার্ম’ বাজিয়ে দেয় আক্রমণকারী।

ব্রাওয়ার্ড কাউন্টির শেরিফ সাংবাদিকদের জানান, ক্রুজ স্কুলের বাইরে একটি রাইফেল দিয়ে গুলি করা শুরু করলে ৩ জন মারা যায়। এরপর স্কুলের ভেতরে ঢুকে ১২ জনকে হত্যা করে। হাসপাতালে নেয়ার পর মারা যান আরো দুই জন।

২০১২ তে কানেটিকাটের একটি স্কুলে গুলিতে ২৬জন মারা যাওয়ার পর এটি কোনো স্কুল প্রাঙ্গনে সবচেয়ে ভয়াবহ হত্যাযজ্ঞের ঘটনা।

‘এভরিটাউন ফর গান সেফটি’ নামের একটি সংস্থার জরিপ অনুযায়ী, এই বছরে এনিয়ে ১৮বার যুক্তরাষ্ট্রে কোনো স্কুলের ভেতরে বা স্কুল প্রাঙ্গনে গোলাগুলির ঘটনা ঘটলো।

যুক্তরাষ্ট্রে স্কুলে গুলি চালানোর ঘটনা ২০১৩ থেকে ঘটেছে ২৯১টি। গড়ে প্রায় প্রতি সপ্তাহে একটি করে গুলি চালানোর ঘটনা ঘটে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ