Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র রিক্সা বিতরণ

অনলাইন ডেস্ক পঠিত: 50 বার

প্রকাশিত: February 16, 2018 | 11:57 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের অন্যতম আঞ্চলিক সংগঠন বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ বিশ্বনাথে রিক্সা বিতরণ করেছে। সমিতির আর্থিক অনুদানে গত ৮ ফেব্রুয়ারী বুধবার বিশ্বনাথ উপজেলার ৮টি ইউনিয়নের ৮জন গরীব-দুস্থ রিক্সাচালককে ৮টি রিক্সা প্রদান করে সংগঠনটি। বিশ্বনাথ উপজেলা মিলনায়তনে বাংলাদেশ সফররত সমিতির সভাপতি মনির আহমদের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি ছিলেন বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসারসহ বিশ্বনাথের ৮ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। সমিতির পক্ষে আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি আজাদুর রহমান। বিতরণকৃত ৮টি রিক্সা স্পন্সর করেন সমিতির সভাপতি মনির আহমদ, সহ সভাপতি আজাদুর রহমান, সদস্য মো: লিয়াকত আলী, উপদেষ্টা মোহাম্মদ এহিয়া মেন্দি এবং প্রবাসী মহিবুল হক আনছার, মোহাম্মদ ময়নুল হক, লুবনা ইয়াসমীন ও মৌসুমী ইয়াসমিন। উপজেলা মিলনায়তনে বিশ্বনাথের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল উপজেলাবাসীর উপস্থিতিতে অত্যন্ত আনন্দঘন পরিবেশে রিক্সাগুলো হ¯Íান্তর করা হয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলো বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন বিইউজে।অনুষ্ঠানে বক্তারা এই রিক্সা বিতরণ কর্মসূচির ভূয়সী প্রশংসা করে চমৎকার এ উদ্যোগের জন্য সংশিøষ্টদের ধন্যবাদ জানান।সমিতির পক্ষে থেকে সভাপতি ও সহ সভাপতি তাদের বক্তব্যে যুক্তরাষ্ট্র বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতির সেবামূলক কার্যক্রম ভবিষ্যতে আরো সম্প্রসারিত করার আশাবাদ ব্যক্ত করেন।পরে বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন আয়োজিত এক অনুষ্ঠানে সমিতির সভাপতি মনির আহমদ, সহ সভাপতি আজাদুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক আ: আহাদ আলকাস মিয়াকে সম্মাননা প্রদান করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV