Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন

অনলাইন ডেস্ক পঠিত: 152 বার

প্রকাশিত: February 17, 2018 | 3:03 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ঢাকায় অমর একুশে বইমেলায় যেতে পারেনি বলে মন খারাপ নিউইয়র্কবাসী অনেকের। তাদের জন্য সুখবর হল শুক্রবার থেকে জ্যাকসন হাইটসের মুক্তধারা কার্যালয়ে শুরু হয়েছে তিনদিনব্যাপী অমর একুশে গ্রন্থমেলা।শুক্রবার সন্ধ্যায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সাংবাদিক ও লেখক মনজুর আহমদ। যিনি গত ৫৭ বছর ধরে সক্রিয়ভাবে সাংবাদিকতার সঙ্গে যুক্ত।শনিবার দ্বিতীয় দিনে থাকবে কবি শামস আল মমীনের সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠান। রবিবার তৃতীয় দিনে লেখক আদনান সৈয়দের পরিচালনায় নতুন বই নিয়ে আলোচনা অনুষ্ঠান। ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর একটায় জাতিসংঘ ভবনের সামনে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ।সংস্কৃতিকর্মী ফাহিম রেজা নুরের সঞ্চালনায় আজকের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন প্রধান অতিথি মনজুর আহমদ, লেখক হাসান ফেরদৌস, লেখক ফেরদৌস সাজেদীন, লেখক মনজুর আলী ননতু, নারী সংগঠক রানু ফেরদৌস, লেখক নাসরিন চৌধুরী, সংস্কৃতিকর্মী সেমন্তী ওয়াহেদ।

বক্তারা বলেন, বাংলা এখন পৃথিবীর চতূর্থ কথিত ভাষা। মান্দারিন, স্প্যানিশ, ইংরেজীর পরে বাংলার অবস্থান এখন। নিউইয়র্কে জাতিসংঘের সামনে শহীদ মিনার স্থাপন, স্কুল-হাসপাতাল-নির্বাচনী ব্যালটে যে বাংলার জয়জায়কার, তার সমস্ত কৃতিত্ব এককভাবে বাংলাদেশের বাঙালীর।উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন আলোকচিত্রী শাহীদ রেজা নুর, লেখক ও সাংবাদিক দর্পণ কবির, সাংবাদিক সাখওয়াত হোসেন সেলিম, সাংবাদিক শাহবুদ্দিন সাগর,  মেজর মো: আহসান উল্লাহ (অব:), আবদুল্লাহ সাঈদ, শাহ এম এ সোবহান, জসীম সরকার, সেলিম আহমেদ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV