বাংলাদেশ ও কসোভোর মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ ও কসোভোর মধ্যে ১৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন বিষয়ে যৌথ বিবৃতি সাক্ষরিত হয়।
নিউইয়র্কস্থ বাংলাদেশ স্থায়ী মিশনে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ও নিউইয়র্কস্থ কসোভোর কনসাল জেনারেল রাষ্ট্রদূত মিজ টেউটা সাহাতকাইজা স্ব স্ব দেশের সরকারের পক্ষে এই যৌথ বিবৃতি সাক্ষর করেন। বিবৃতি সাক্ষর শেষে উভয় দেশের প্রতিনিধির সাক্ষরে একটি প্রেস রিলিজ ইস্যু করা হয়।
এই যৌথ বিবৃতি বাংলাদেশ ও কসোভোর মধ্যে বন্ধুত্বের সূদৃঢ় সম্পর্ক রচনা করবে, পারস্পারিক সহযোগিতার দিগন্ত বিস্তৃত করবে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রেও অবদান রাখবে মর্মে দুই দেশের প্রতিনিধি প্রত্যাশা ব্যক্ত করেন। বিবৃতিটি সাক্ষরের মাধ্যমে উভয় দেশ জাতীয় সার্বভৌমত্বের প্রতি পারস্পারিক শ্রদ্ধা ও আঞ্চলিক সংহতি বজায় রাখা, অন্য রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করাসহ জাতিসংঘের নীতিমালা এবং আন্তর্জাতিক আইনসমূহের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল।
উল্লেখ্য, গত বছর ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ কসোভোকে সরকারিভাবে স্বীকৃতি দেয়। এছাড়া গত সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশন চলাকালীন কসোভোর রাষ্ট্রপতি হাসিম থাচি এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৭ ফেব্রুয়ারি থেকে কসোভোতে শুরু হবে এর স্বাধীনতা ঘোষণার ১০ বছর পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠানমালা যাতে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম অংশগ্রহণ করবেন এবং বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিবেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল