ব্রঙ্কস বাংলাদেশ উইমেন’স এসোসিয়েশনের বসন্ত উৎসব
https://www.facebook.com/USANewsNY/videos/2083421765008945/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে বসন্ত উৎসব। দিবসটি উদযাপন উপলক্ষে ব্রঙ্কস বাংলাদেশ উইমেন’স এসোসিয়েশন বাঙালী অধ্যুষিত স্টারলিং-বাংলাবাজার এভিনিউর এশিয়ান ড্রাইভিং স্কুল পার্টি হলে গত ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার
সন্ধ্যায় শুভেচ্ছা বক্তব্য, পিঠা প্রদর্শণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করে। চলো মাতি বসন্ত উৎসবে- এ শ্লোগান ধারণ করা এ অনুষ্ঠানের প্রারম্ভে বসন্ত উৎসব নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রঙ্কস বাংলাদেশ উইমেন’স এসোসিয়েশন ও বাফার প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন।
সংগঠনের সাধারণ সম্পাদক শামিম আরা বেগমের পরিচালনায় বর্ণিল এ অনুষ্ঠানে ফরিদা ইয়াসমিন বলেন, প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা শিল্প-সংস্কৃতিমনা করে গড়ে তুলতে ব্রঙ্কস বাংলাদেশ উইমেন’স এসোসিয়েশন ও বাফা যৌথভাবে কাজ করে যাচ্ছে। 
পরে সঙ্গীত, নৃত্যসহ মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন সঙ্গীত শিল্পী তানিয়া, বাফার শিশু শিল্পীসহ অন্যান্যরা। বিপুল সংখ্যক
নারী, নতুন প্রজন্মসহ নানা শ্রেণী পেশার মানুষ গভীর রাত পর্যন্ত বর্ণাঢ্য এ অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানস্থলে শোভা পাচ্ছিল নানা স্বাদের পিঠা। অনুষ্ঠানটি পরিণত হয় পিঠা উৎসবে।
https://www.facebook.com/USANewsNY/videos/2083401901677598/
https://www.facebook.com/USANewsNY/videos/2083410401676748/
https://www.facebook.com/USANewsNY/videos/2083373505013771/
https://www.facebook.com/USANewsNY/videos/2083381038346351/
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!