নিউইয়র্কে এবিএম মাল্টি মিডিয়া’র ভ্যালেন্টাইন্স ডে
https://www.facebook.com/USANewsNY/videos/2084842114866910/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে নানা আয়োজনে উদযাপিত হয়েছে বিশ্ব ভালোবাসা দিবস বা সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। দিবসটি উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের মতো যুক্তরাষ্ট্রেও অনুষ্ঠিত হয় শোভাযাত্রা, ভালোবাসার স্মৃতিচারণ, কবিতা আবৃত্তি, গান, ভালোবাসার চিঠি পঠনসহ নানা কর্মসূচি। এই আয়োজনে বিভিন্ন সংগঠন ছাড়াও ছিল ব্যক্তিগত উদ্যোগও।
নিউইয়র্কে বাংলাদেশী অধ্যুষিত পার্কচেস্টার-স্টারলিংয়ের বাংলাবাজাখ্যাত ওলমাস্টেড এভিনিউ’র এশিয়ান ড্রাভিং স্কুল পার্টি হলে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যা। গত ১৪ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় এবিএম মাল্টি মিডিয়ার বর্ণাঢ্য এ আয়োজনে ছিল শুভেচ্ছা বক্তব্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
এবিএম মাল্টি মিডিয়া’র চেয়ারম্যান জামাল আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন তরুণ সিপিএ আহাদ আলীসহ অন্যন্যরা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক জনতার কন্ঠ ও ইউএসএনিউজঅনলাইন.কম-এর সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, মিম টেলিভিশন ইউএসএ’র চেয়ারম্যান সুজন আহমেদ, এশিয়ান ড্রাইভিং স্কুলের কর্ণধার এস আর লিংকন, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন সভাপতি এন ইসলাম মামুন, কমিউনিটি এক্টিভিস্ট বখতিযার খোকন, মামুন রহমান, তুষারসহ বাংলাদেশী কমিউিনিটির নের্তৃবৃন্দ।
চমৎকার এ আয়োজনে নিউইয়র্কের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কৃষ্ণা তিথি, ন্যান্সি খান, আফজালসহ অন্যান্যরা সঙ্গীত পরিবেশন করেন। শিল্পীদের সাথে কন্ঠ মেলান কবি নাসরিন চৌধুরী, জুলি রহমান, মেহের চৌধুরী, মাকসুদা আহমেদসহ অন্যান্যরা।
গভীর রাত পর্যন্ত দর্শক-শ্রোতারা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।
https://www.facebook.com/USANewsNY/videos/2084908568193598/
https://www.facebook.com/USANewsNY/videos/2084903628194092/
https://www.facebook.com/USANewsNY/videos/2084895844861537/
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ