নিউইয়র্কে স্কুল এলাকায় গতি সীমা লঙ্ঘন করলেই লাইসেন্স বাতিল
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে স্কুল এলাকায় নির্ধারিত গতি সীমা লঙ্ঘনকারীদের ড্রাইভারস লাইসেন্স বাতিল করা হবে। নিউইয়র্ক স্টেট সিনেটে গত সোমবার এমন বিধান রেখে সর্বসম্মতিক্রমে একটি বিল পাশ হয়েছে। বিলটি উত্থাপন করেন স্টেট সিনেটর হোজে পেরাল্টা। বিলে বলা হয়েছে, ১৮ মাসের মধ্যে যদি কোন চালক স্কুল এলাকায় নির্ধারিত গতি সীমা দু’বার লঙ্ঘনরে তাহলে তার লাইসেন্স ৬০ দিনের জন্য বাতিল হয়ে যাবে। স্কুল এলাকায় নির্ধারিত সীমার চেয়ে বেশি গতিতে গাড়ি চালালে লাইসেন্স বাতিলের বিধান করে নিউইয়র্ক স্টেট সিনেটে গত সোমবার সর্বসম্মতিক্রমে একটি বিল পাশ হয়েছে।
এ ধরনের অপরাধে বর্তমান প্রচলিত আইনে শাস্তির বিধান রয়েছে আর্থিক জরিমানা। হোজে পেরাল্টা এই নতুন বিধান সম্পর্কে বলেন, আইন লঙ্ঘনকারীদের প্রতি আরো কঠোর বার্তা দেয়ার জন্যই অর্থ জরিমানার চাইতে শাস্তি হিসাবে লাইসেন্স সাসপেন্ড করা হবে। আইন লঙ্ঘনকারীরা অনুধাবন করবেন, গাড়ি ধীরে চালাতে হবে, আচরণে পরিবর্তন ঘটাতে হবে। চালকদের সচেতনতা বাড়াতে আরো বেশি কার্যকর ভূমিকা রাখবে নয়া এই বিধান।
উল্লেখ্য, নিউইর্য়কের পাঁচ বোরোর স্কুলগুলোর সামনে ২০ মাইল স্পীডে গাড়ি চালানোর বিধান রয়েছে বর্তমান আইনে। বিষয়টি মনিটিংয়ে অধিকাংশ স্কুলের সামনে ক্যামরা বসানো রয়েছে। তার পরও অধিকাংশ ক্ষেত্রে তা মানা হয় না বলে অভিযোগ রয়েছে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!