যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি তাহের, সেক্রেটারি কাওসার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জাতীয়তাবাদি সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের যুক্তরাষ্ট্র শাখার ১২৫ সদস্যের নির্বাহী কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। জাতীয় নির্বাহী কমিটির সভাপতি ড. মামুন আহমেদ এবং সাধারণ সম্পাদক হেলাল খান স্বাক্ষরিত এ কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে আবু তাহের এবং কাওসার আহমেদ।
১৮ ফেব্রুয়ারি রোববার এ সংবাদদাতাকে কেন্দ্রীয় অনুমোদিত কমিটির কপি প্রদান করেছেন নতুন কমিটির সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক কাওসার আহমেদ। এ সময় সেখানে ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতেন।
বেশ ক’মাস যাবত অপেক্ষার পর নতুন কমিটি আসার সংবাদে জাসাসের মাঠ পর্যায়ের অপর কর্মীরাও উৎফুল্ল। কারণ, ৫ বছর যাবত যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি না থাকায় এক ধরনের মারদাঙ্গা পরিস্থিতির মধ্যে কাজকর্ম চলছে এই প্রবাসে। জাসাসের সিনিয়র সহ-সভাপতি হয়েছেন গোলাম ফারুক শাহীন। সহ-সভাপতি রয়েছেন ৩১ জন। সিনিয়র যুগ্ম সম্পাদক করা হয়েছে রিয়াজ চৌধুরীকে। যুগ্ম সম্পাদক রয়েছেন ৮ জন। সহ-সাধারণ সম্পাদক রয়েছেন ১১ জন। অর্থাৎ নিউইয়র্কে জাসাসের ব্যানারে দীর্ঘদিন যাবত সোচ্চার কেউই বাদ যাননি বলে উল্লেখ করলেন সভাপতি আবু তাহের।
সভাপতি ও সাধারণ সম্পাদক জানালেন, শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটির সভা আহবান করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো। এনআরবি নিউজ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!