বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র উপদেষ্টা পরিষদ গঠন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ, ইনক এর নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০১৮-২০১৯) প্রথম মাসিক সভা গত ১২ ফেব্রুয়ারী সোমবার সমিতির সভাপতির বাসভবনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্বে করেন সমিতির সভাপতি মোহাম্মদ মস্তফা কামাল এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুহিবুর রহমান রুহেল। সভায় সম্মতিক্রমে গৃহীত সমূহের মধ্যে রয়েছে: মহান আন্তর্জাতিক ভাষা দিবস ২১ ফেব্রুয়ারী বাংলাদেশ সোসাইটির সাথে পালন এবং মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হবে।
এছাড়াও সভায় সমিতির গঠনতন্ত্র মোতাবেক পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ মনোনীত করা হয়। উপদেষ্টা হলেন যথাক্রমে: সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ আব্দুর রাজ্জাক, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোহাম্মদ বদরুল হক, হাজী মোহাম্মদ সামছুল ইসলাম, ছমির উদ্দিন ও আব্দুল হক (মনিয়া)।
সভায় কার্যকরী পরিষদের সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন: সহ সভাপতি আবুল কালাম, সহ সাধারণ সম্পাদক সাহেদ আহমদ, কোষাধ্যক্ষ কাওছার হক (সেলিম), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমিনুল হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আলিম, দপ্তর সম্পাদক রেজাউল হক, প্রচার সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ জয়নুল হক, মহিলা সম্পাদিকা ফাহমিদা আক্তার, কার্যকরী সদস্য যথাক্রমে শামীম আহমদ, আহমদ মুস্তফা, মোহাম্মদ জহিরুল ইসলাম, নুরুল ইসলাম, আব্দুল বাসিত, মোহাম্মদ আতিকুর রহমান (হেলাল) ও মোহাম্মদ এন জামান। খবর ইউএনএ’র।
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ