Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে অবস্থানরত সাংবাদিক মনির হায়দারকে পাসপোর্ট দিতে হাইকোর্টের নির্দেশ

অনলাইন ডেস্ক পঠিত: 48 বার

প্রকাশিত: February 20, 2018 | 10:51 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে অবস্থানরত সাংবাদিক মনির হায়দারের পাসপোর্ট রি-ইস্যু করে তা ১৫ দিনের মধ্যে তাকে দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি নিয়ে গতকাল বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল যথাযথ ঘোষণা করে এই রায় দেন। আদালতে মনির হায়দারের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। মানবজমিনকে তিনি বলেন, আদালত রুল যথাযথ ঘোষণা করে মনির হায়দারের পাসপোর্ট রি-ইস্যু করে ১৫ দিনের মধ্যে দেয়ার নির্দেশ দিয়েছেন। এর আগে এ বিষয়ে করা এক রিট পিটিশনের শুনানি নিয়ে গত ১৫ই জানুয়ারি রুল জারি করেছিলেন আদালত। মনির হায়দারের পাসপোর্ট রি-ইস্যু করে কেন তাকে তা প্রদান করা হবে না- তা জানতে চাওয়া হয় রুলে।প্রসঙ্গত, দৈনিক মানবজমিন’-এর ডেপুটি এডিটর মনির হায়দার ২০১৪ সালের মার্চ মাসে যুক্তরাষ্ট্রে যান। এর আগ পর্যন্ত তিনি বিভিন্ন টেলিভিশন চ্যানেলের টকশোতে নিয়মিত অংশ নিতেন। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV