Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

জাতিসংঘের সামনে একুশের প্রথম প্রহর

অনলাইন ডেস্ক পঠিত: 29 বার

প্রকাশিত: February 21, 2018 | 5:29 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: বাংলাদেশের একুশের প্রথম প্রহরের সঙ্গে মিল রেখে মঙ্গলবার নিউইয়র্ক সময় বেলা ১টা ১ মিনিটে জাতিসংঘ সদর দপ্তরের সামনে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙ্গালীর চেতনা মঞ্চের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপিত হয়। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান, যুক্তরাষ্ট্রে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত, ফ্রান্সের রাষ্ট্রদূত, ইউনেস্কো, জাতিসংঘ সদর দপ্তর, নিউইয়র্কের সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্যাঙ্গনের প্রতিনধিরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। গত ২৬ বছরের মত এবছরও উপস্থিত সর্বকনিষ্ঠ শিশু প্রতীক এর পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। এরপর একে একে নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান ছাড়াও শহীদদের পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা, জাসদ যুক্তরাষ্ট্র শাখা, বাঙালীর চেতনা মঞ্চ, মুক্তধারা ফাউন্ডেশন, একুশে চেতনা পরিষদ যুক্তরাষ্ট্র শাখা, যুক্তরাষ্ট্র যুব মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী আইনজীবী পরিষদ, ভাষা সৈনিক আবদুস সামাদ পরিবার, সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র শাখা, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ, মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতি, সিলেট গণদাবী পরিষদ, বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন, আবহানী ক্রীড়া চক্র, শেরপুর জেলা সমিতি, রাজশাহী ডিস্ট্রিক্ট এসোসিয়েশন, শেখ কামাল স্মৃতি পরিষদ, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদ, গোলাপগঞ্জ সমিতি, রাজনগর উন্নয়ন সমিতি, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ, হিন্দু, বৌদ্ধ, খৃস্টান ঐক্য পরিষদ, শেখ রাসেল স্মৃতি পরিষদ, ঝালকাঠি জেলা সমিতি, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, বঙ্গবন্ধু প্রচারকেন্দ্র সমাজকল্যাণ পরিষদ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের নের্তৃবৃন্দ। এছাড়াও নিউইয়র্কের উল্লেখযোগ্য সংখ্যক কবি-লেখক-শিল্পী-সাহিত্যিক-সাংবাদিক, ইউনাইটেড নেশনের কর্মকর্তারা ব্যক্তিগতভাবে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান। এছাড়াও নিউইয়র্কে উল্লেখযোগ্য সংখ্যক কবি লেখক শিল্পী সাহিত্যিক-সাংবাদিক, ইউনাইটেড নেশন্সের কর্মকর্তারা ব্যক্তিগতভাবে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান।সেমন্তী ওয়াহেদের সঞ্চালনে এ অনুষ্ঠানটি শুরু হয় সম্মিলিত কন্ঠে ভাষার গান পরিবেশনের মধ্য দিয়ে। এরপর এক মিনিট নীরবতা পালন করা হয়। ২৭ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ২৭ টি পতাকা এবং ২৭ টি ফুল দিয়ে সাজানো হয় অনুষ্ঠান স্থল।
অনুষ্ঠানে সূচনা ও সমাপনী বক্তব্য রাখেন বাঙ্গালীর চেতনা মঞ্চের চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন এনআরবি কমার্শিয়াল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরাসত আলী, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশের সহকারি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ইকোনমিক মিনিস্টার ইকবাল আবদুল্লাহ হারুন, প্রথম সচিব (প্রেস) মো. নুরএলাহী মিনা, ড. দিলীপ নাথ, যুক্তরাষ্ট আওয়ামী লীগের উপদেষ্টা তোফায়েল চৌধুরী, ড. আবদুল বাতেন, লেখক-সাংবাদিক হাসান ফেরদৌস, লেখক রানু ফেরদৌস, ফাহিম রেজা নূর, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, টিভিএন২৪ এর বার্তা প্রধান শামিম আল আমিন, কাজী জহিরুল ইসলাম, ওবায়েদ উল্লাহ মামুন, মনিজা রহমান, শুভ রায়, মেজর (অব) এহসান উল্লাহ, জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র 
শাখার ভারপ্রাপ্ত সভাপতি, হাজী আবদুর রহমান, সাধারণ সম্পাদক আবু তালিব চৌধুরী চান্দু, জাসদ যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন, গোপাল স্যানাল, আবদুর রউফ পাশা, কয়ছর আহমেদ, শাহাদাত হোসেন, আবদুল হামিদ, জেড এ জয় প্রমুখ।
বক্তারা বলেন, একুশে ফেব্রুয়ারির ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের’ স্বীকৃতি আদায়ে প্রবাসীদের ভূমিকা ছিল অবিস্মরণীয়। শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে প্রবাসে বাঙালি সংস্কৃতিকে চিরজাগ্রত রাখার স্বপ্ন বাস্তবায়নে একযোগে কাজ করে যেতে হবে সকলকে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV