কিশোরগঞ্জ ডিষ্ট্রিক্ট এসোসিয়েশনের উদ্যেগে অমর একুশে উদযাপন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রবাসের বৃহত্তম সামাজিক সংগঠন কিশোরগঞ্জ ডিষ্ট্রিক্ট এসোসিয়েশনের উদ্যেগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর একুশের অনুষ্ঠান জ্যাকসন হাইটসের ইত্যাদি রেষ্টুরেন্টের পার্টি হলে সংগঠনের সভাপতি মো: আনোয়ার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রথমেই ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিবরতা পালন করা হয়। “একুশ আমার চেতনা” শীর্ষক আলোচনা সভায়
বক্তব্য রাখেন,কিশোরগঞ্জ ডিষ্ট্রিক্ট এসোসিয়েশনের ট্রাষ্টিবোর্ড সদস্য হাবিব রহমান হারুন, ট্রাষ্টিবোর্ড সদস্য মো: জাইদুল কবীর খান সারোয়ার, উপদেষ্টা পরিষদের সদস্য মো: আব্দুর রাজ্জাক, উপদেষ্টা তারক পন্ডিত, উপদেষ্টা এ.কে.এম রফিকুল ইসলাম ডালিম, সহ সভাপতি মো: আলী আহসান আকন্দ শামীম, সহ সাধারণ সম্পাদক মো: জাবির হোসেন তাকবীর, সাংগঠনিক সম্পাদক মো: আলা উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক খালেদা আক্তার কিরণ, ধর্ম বিষয়ক সম্পাদক তপন বিশ্বাস, সদস্য মো: সাইফুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: এনামুল হক। অনুষ্ঠানে “বাংলায় শিশুদের নাম” লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন শামীমা আক্তার ইভা, মুমু বিশ্বাস, তানিয়া জুমি।
আলোচনা অনুষ্ঠান শেষে সভাপতি মো: আনোয়ার উদ্দিন ও সাধারণ সম্পাদক মো: এনামুল হকের নেতৃত্বে সকল সদস্যবৃন্দ বাংলাদেশ সোসাইটির উদ্দ্যেগে আয়োজিত সম্মিলিত একুশ উদযাপনে উডসাইডের গুলশান টেরেসে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে সম্মিলিতভাবে ভাষা শহীদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ