শহীদ বেদিতে ফুল দিতে গিয়ে যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : একুশের প্রথম প্রহরে ফুল দিতে গিয়ে মারাত্মকভাবে আহত হয়েছেন যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ। নিউইয়র্কের এলমাহস্ট হাসপাতালে চিকিৎসা শেষে তিনি এখন বাসায় বিশ্রামে আছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দিবাগত রাতে উডসাইডের গুলশান টেরেসে একুশের অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সোসাইটি। তারা গুলশান টেরেসের অভ্যন্তরে নির্মাণ করে অস্থায়ী শহীদ মিনার। এ শহীদ মিনারে নিউইয়র্কের বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করে। যুক্তরাষ্ট্র বিএনপি, অঙ্গ এবং সহযোগি সংগঠনের নেতারাও সেদিন শহীদ বেদিতে ফুল দিতে জড়ো হন। সিনিয়র নেতাদের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা ব্যানার সহকারে ১২ টা ১ মিনিটে ধীরে ধীরে শহীদ মিনারের দিকে এগুতে থাকেন। এসময় হঠাৎ ভীড় লেগে যায়। মিছিলের অগ্রভাগে থাকা যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ পেছন থেকে ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় তার উপর দিয়ে চলে যায় কয়েকজন। মাটিতে লুটিয়ে পড়ার পর তিনি মাথায় ও ডান পায়ে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। সঙ্গে সঙ্গে রক্তে ভেসে যেতে থাকে আবু সাইদের মুখমন্ডল। অনুষ্ঠানের নিরাপত্তারক্ষী ও দলের নেতাকর্মীরা ভীড় থেকে আবু সাইদ আহমদকে উদ্ধার করে দ্রুত এলমাহস্ট হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে জরুরী বিভাগে চিকিৎসা শুরু করেন। সাড়ে ৭ ঘন্টা হাসপাতালে থাকার পর বুধবার সকাল ৯টায় চিকিৎসা শেষে বাসায় চলে যান আবু সাইদ আহমদ। বর্তমানে তিনি বিশ্রামে আছেন। হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন দলের নেতাকর্মীরা আবু সাইদ আহমদকে দেখতে ভীড় জমান। অনেকেই মধ্যরাত থেকে ভোর পর্যন্ত তার সঙ্গে হাসপাতালেই ছিলেন। আশু আরোগ্যে লাভের জন্য সকলের দোয়া প্রার্থী আবু সাইদ আহমদ।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!