নিউইয়র্ক স্টেট সিনেটরিয়াল ডিষ্টিক্ট ৩২ এর সিনেটর হিসেবে মনোনয়ন পেয়েছেন লুইস সেপুলভেদা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক স্টেট সিনেটরিয়াল ডিষ্টিক্ট ৩২ এর সিনেটর হিসেবে মনোনয়ন পেয়েছেন লুইস সেপুলভেদা। গত ১৫ ফেব্রুয়ারি ব্রঙ্কস ডেমোক্র্যটিক কাউন্টি কমিটি এ মনোনয়ন দেয়। কাউন্টি কমিটির পক্ষে জুলিয়াস রডরিগজ স্টেট সিনেটর হিসেবে লুইন সেপুলভেদার নাম প্রস্তাব করেন। এ প্রস্তাবের সমর্থন করেন কমিউনিটি এক্টিভিস্ট আইনজীবি মোহাম্মদ এন মজুমদার। এ সমর্থনের পর কমিটির চেয়ারম্যান লটায়া জয়নার সেপুল ভেদার মনোনয়ন অনুমোদন করেন। উল্লেখ্য, সিনেটর রুবিন ডিয়াজের পদত্যাগের ফলে এ সিনেট আসন শূন্য হয়। সিনেটর ডিয়াজ বর্তমানে কাউন্সিল মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন। ৮৭ ডিষ্ট্রিক্টের এ্যাসম্বলিম্যান লুইস সেপুলভেদা সিনেটর নির্বাচিত হলে এ এ্যাসেম্বলি আসনটিও শূন্য হবে।
সর্বশেষ সংবাদ
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ