নিউইয়র্কে বাংলাদেশী ছাত্র রাব্বী নিখোঁজ, দিশেহারা মা-বাবা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের ব্রঙ্কস থেকে এক বাংলাদেশী-আমেরিকান শিÿার্থী নিখোঁজ হয়েছে। ১৯ বছরের তানভীর হোসেন রাব্বী বাবার হাত ধরেই ঘর থেকে বের হয়েছিলেন ঠিকই, কিন্তু কিছুÿণ পর থেকেই তার আর হদিস পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরও প্রিয় সন্তানকে না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন বাংলাদেশী অভিবাসী আলতাফ হোসেন। জানা গেছে, নিখোঁজ শিÿার্থী তানভীর কয়েক বছর ধরেই মানসিক বিষাদগ্র¯Íতায় ভুগছে। ঘটনার দু’দিন পেরিয়ে গেলেও এখনো তার কোন সন্ধান পচ্ছে না নিউইয়র্ক সিটির আইনশৃঙ্খলা বাহিনী। যদিও এনওয়াইপিডি’র তরফ থেকে লিফলেট ও হ্যান্ড বিল বিতরণ করা হয়েছে। এ ঘটনায় রাব্বীর পরিবারে চলছে কান্নার রোল। খবরটি মঙ্গলবার টাইম টেলিভিশনের রাত ১০ খবরে প্রধান শিরোনাম হিসেবে প্রচার করা হয়। খবর ইউএনএ’র। 
জানা গেছে, গত ২৫ ফেব্রæয়ারী রোববার অপরাহ্নে থেকে তানভীর হোসেন রাব্বী নিখোঁজ রয়েছে। ঐদিন দুপুুরে তার বাবার সাথে বাসার অদুরেই সেলুনে চুল কাটার কথা ছিলো। কিন্তু কি মনে করে জেনো যে চুল কাটতে রাজী না হওয়ায় বাবা আলতাফ হোসেনকে সেলুনে রেখেই বাসায় চলে আসে। কাকাও পুত্রের কথায় তাকে (রাব্বী) বাসায় যেতে বলে। পরবর্তীতে আলতাফ হোসেন বাসায় ফিরে দেখে রাব্বী বাসায় ফিরেনি। চলতে থাকে খোঁজাখুজি। মধ্যরাত ১২টা পর্যন্ত রাব্বীর কোন খোঁজজ না পেয়ে রাব্বীর পরিবারের পÿ থেকে ৯১১-এ কল করে পুলিশকে ঘটনা জানানো হয়। তানভীর হোসেন রাব্বী ব্রঙ্কসের ডিষ্ট্রিক্ট ৭৫-এর লুইস এন্ড ক্লার্ক স্কুলের ইলেভেন গ্রেডের ছাত্র। তার জন্ম বাংলাদেশের বরিশালে। ছোট বেলায় বাবা-মা’র হাত ধরে সে যুক্তরাষ্ট্রে আসে। সিটির ব্রঙ্কেসর ব্রীক্স এভিউনিতে তাদের বসবাস। 
কমিউনিটির পরিচিত মুখ, কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য ও সম্মিলিত বরিশাল বিভাগীয় সমিতি ইউএসএ’র সভাপতি এবং তানভীর হোসেন রাব্বীর পিতা আলতাফ হোসেন মঙ্গলবার (২৭ ফেব্রæয়ারী) সন্ধ্যায় এই প্রতিবেদকের কাছে তার সন্তান নিখোঁজ হওয়ার ঘটনা বর্ণনাকালে কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি তার পুত্রকে ফিরে পেতে সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন। 
রাব্বীর মা সৈয়দা সুফিয়া বানু কান্না জড়িত কন্ঠে বলেন, আমি আমার ছেলেকে ফিরে চাই। আমি ওর জন্য ভাত খেতে পারি না। তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরেই রাব্বী নিজে খেতে চাইতো না, আমাকেই ওকে খাইয়ে দিতে হতো। কয়েকদিন যাবৎ বেশী কথাও বলতো না। বাসায় বসে মোবাইল ফোনে গান শুনতো। ঘটনার দিন রোববার সকালে রুটি-চা না¯Íা খাইয়ে দেয়ার পর মোবাইল নিয়ে গান শুনে সময় কাটিয়েছে। বেলা আড়াইটার দিকে চুল কাটার জন্য বাবার সাথে বাইরে গিয়ে ও আর ফিরে আসেনি। ও আসবে ফিরে বলে আমি ভাত নিয়ে রাত পর্যন্ত অপেÿা করেছি। ও আসেনি বলেই আমিও ভাত খেতে পারিনি’।
রাব্বীর বড় ভাই আরিফ হোসেন বাপ্পী বলেন, কয়েক বছর আগে ওর আগের স্কুলের দুই গ্রæপের মারামারি ঘটনার পর তানভীর হোসেন রাব্বী মানসিকভাবে বিপর্যন্ত হয়ে পড়ে এবং তারপর থেকেই কম কথা বলতে থাকে। এজন্য তার চিকিৎসা চলছে। ব্যক্তিগতভাবে রাব্বী কোন অঘটনের সাথে জড়িত ছিলো না এবং বাসা আর স্কুল ছাড়া বাইরে খুব একটা সময় কাটাতো না। তবে মানসিকভাবে পির্যন্ত হওয়ার পর রাব্বী মাঝে মধ্যে বাইরে গেলে একটু দেরী করে বাসায় ফিরতো।
বাপ্পী বলেন, রোববার দিন রাতে রাব্বী বাসায় না ফিরায় আশ-পাশের এলাকা যতদূর সম্ভব হেটে হেটে ওর খোঁজ করেছি, কিন্তু পাইনি। তারপর ৯১১-এ কল করে রাব্বীর নিখোঁজ হওয়ার কথা পুলিশকে জানিয়েছি।
রাব্বীর পরিবার তার খোঁজ পেলে ৩৪৭-৯৪৪-৪৬৬৮ অথবা ৩৪৭-২৮৪-৫৯০১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!