Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র বিএনপি নেতা জসিম ভূঁইয়ার পিতৃবিয়োগ

অনলাইন ডেস্ক পঠিত: 82 বার

প্রকাশিত: March 5, 2018 | 6:26 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক কোষাধ্যক্ষ ও ফেনী জেলা বিএনপি’র অন্যতম উপদেষ্টা জসিম ভূঁইয়ার বাবা আলহাজ দলিলুর রহমান ভূঁইয়া (৯১) ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহি ওয়া ইন্ন ইলাহি রাজেউন)। ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৩ মার্চ শনিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৮ পুত্র ও ৪ কন্যা সহ বহু আত্বীয়-স্বজন রেখে গেছেন।

জসিম ভূঁইয়া জানান, তার পিতা বার্ধক্য জনিত নানা রোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি ব্রেন হেমারেজের শিকার হন। এরপর তাকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ২০/২২ দিন ধরে তিনি ইনটেননিভ কেয়ার ইউনিটিতে নিবির পর্যবেক্ষণে ছিলেন। শেষ পর্যায়ে তিনি কোমায় চলে যান এবং শনিবার শেষ নি:শ্বাস ত্যাগ করেন। জসিম ভূঁইয়া জানান, পিতা দলিলুর রহমান ভূঁইয়া মরদেহ ফেনীতে তাদের নিজ গ্রামে দাফন করা হয়েছে। তিনি তার পিতার জন্য সবার দোয়া কামনা করেছেন।

এদিকে বিএনপি নেতা জসিম ভূঁইয়ার পিতার মৃত্যু সংবাদে যুক্তরাষ্ট্র বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। পৃথক পৃথক শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আতœার শান্তি কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। জসিম ভূঁইয়ার পিতার ইন্তেকালে সাপ্তাহিক বাংলা পত্রিকা ও টাইম টেলিভিশনের পক্ষ থেকে সম্পাদক ও সিইও আবু তাহের গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

এছাড়াও শোক প্রকাশকারী নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মজিবুর রহমান মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক সিনিয়র সহ সভাপতি গিয়াস আহমেদ ও শরাফত হোসেন বাবু, সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান ভূঁইয়া (মিল্টন ভূঁইয়া), সাবেক যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন ও কাজী সাখাওয়াত হোসেন আযম, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী ও সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমদ, যুবদল নেতা শেখ হায়দার আলী, যুক্তরাষ্ট্র জাসাস সভাপতি আবু তাহের, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV