Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

ভার্জিনিয়ায় ড. নিনা আহমেদের ফান্ড রাইসিং ডিনার অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 183 বার

প্রকাশিত: March 5, 2018 | 6:36 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ভার্জিনিয়ার স্প্রিংফিল্ড এ অনুষ্ঠিত হলো ড. নিনা আহমেদ এর সম্মানে ফান্ড রাইসিং এন্ড এপ্রিসিয়েশন ডিনার অনুষ্ঠান। গ্রেটার ওয়াশিংটন ডিসি বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে অনুষ্ঠানটির আয়োজক ছিলেন প্রকৌশলী আবুবকর হানিপ এবং রেদওয়ান চৌধুরী । উক্ত অনুষ্ঠানে ভার্জিনিয়া, মেরিল্যান্ড, ডিসি সর্বস্তরের বাঙালিরা স্বতঃফূর্ত ভাবে অংশ গ্রহণ করেন।

যুক্তরাষ্ট্রের পেনসেলভেনিয়া রাজ্যের লেফটেন্যান্ট গর্ভনর পদে নির্বাচন করবেন বাংলাদেশি বংশোদ্ভূত ড. নিনা আহমেদ। আগে তিনি মার্কিন প্রতিনিধি পরিষদে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। কংগ্রেসানাল জেলায় নির্বাচনী মানচিত্রে পরিবর্তন আসায় তিনি সিদ্ধান্ত পরিবর্তন করে লেফটেন্যান্ট গর্ভনর পদে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন।

ফিলাডেলফিয়া নগরীর ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করার আগে থেকেই নাগরিক আন্দোলনের মূলধারার নেতা হিসেবে নিনা আহমেদ সবার নজরে আসেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। লেফটেন্যান্ট গভর্নর পদে নির্বাচনের ঘোষণা দেওয়ার সময় তিনি বলেছেন, প্রতিনিধি পরিষদে নির্বাচনের লক্ষ্যই ছিল বিদ্বেষ আর বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। নিনা আহমেদ এক বিবৃতিতে বলেন, গত ২৫ বছর থেকে আমি পেনসেলভেনিয়াতে অন্যায়, অবিচার আর বিদ্বেষের বিরুদ্ধে লড়াই করছি। আমি মনে করেছি, এসবের অবসানের জন্য আরও প্রগতিশীল নেতৃত্ব সরকারে যাওয়া উচিত।

পেশায় চিকিৎসাবিজ্ঞানী ড. নিনা আহমেদ লেফটেন্যান্ট গভর্নর পদে নির্বাচন করবেন, অন্যায় ও অসাম্যের বিরুদ্ধে তিনি সোচ্চার থাকবেন। তিনি তাঁর অভিজ্ঞতার আলোকে করা অস্ত্র আইন প্রণয়নের জন্য উদ্যোগী হবেন। স্কুলের শিক্ষার্থীরা যাতে নিরাপদে থাকে, সে বিষয়টি নিশ্চিত করবেন বলে তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

উক্ত অনুষ্ঠানটির উপস্থাপনা করেন এন্থনি পিযুষ গোমেজ ও আনিকা রহমান। অনুষ্টানে বক্তব্য রাখেন পিপলএনটেক এর প্রতিষ্ঠাতা ও সিইও আবুবকর হানিপ, সমাজ কর্মী রেদওয়ান চৌধুরী, ওয়াহেদ হোসাইনী, মোহাম্মায়দ আলমগীর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ হোসাইন, মাজহারুল হক, প্রিয় লাল কর্মকার এবং মোমেন্টস মাল্টিমিডিয়া গ্রূপ এর সদস্যবৃন্দ ছাড়াও ভির্জিনিয়ার ওয়াশিংটন ডিসি ও মেরিল্যান্ড সকল স্তরের বাঙালিরা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ