নিউইয়র্কে মিনি বাংলাদেশ জ্যাকসন হাইটসের সবজি মন্ডি এখন আপনা বাজার
ইমাম কাজী কায়্যূম : মিনি বাংলাদেশ নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ৭৩ সড়কের কোনায় অবস্থিত সবজি মন্ডি গ্রোসারী ষ্টোরটি এখন পার্শ্ববর্তি সুপার মার্কেট আপনা বাজারের দখলে। “নো মোর সবজি মন্ডি, আপনা বাজার অনলি! ষ্ট্রোবেরি ৩ ফর ডলার! ওকরা .৯৯ সেন্টস পার পাউন্ড…!” এই বলে গত রোববার, ৪ঠা মার্চ ষ্টোরটির সামনে সেল আইটেমস সাজিয়ে
ক্রেতাদের সুদৃষ্টি আকর্ষণ করতে আপনা বাজারের এক সেল্স পারসন চিৎকার দিচ্ছিলো। ট্রাইষ্টেট, বষ্টন ও ক্যান্টাকী জুডে ১০টিরও বেশী ভারতীয় মালিকানাধীন আপনা বাজার গ্রেসারী সুপার ষ্টোর ১৯৯৩ সনে জ্যাকসন হাইটসে তাদের ব্যবসা শুরু করে। তাদের সাথে পাল্লা দিতে সবজি মন্ডি এখানে আসে ১৯৯৭ সনে। প্রতিযোগিতা ও পাল্টা প্রতিযোগিতার ধাক্কায় টিকতে না পেরে অবশেষে গত ফেব্রু ‘১৮ তে একই দেশীয় ও একই জাতীয় ব্যবসা প্রতিষ্ঠান সবজি মন্ডি তাদের ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়, যারফলে আপনা বাজার উক্ত ষ্টোরটিকে মার্জ করে আরোও বৃহদাকারে তাদের ব্যবসাকে ঢেলে সাজাবার পরিকল্পনা গ্রহণ করেছে। উল্লেখ্য, আপনা বাজার ও সবজি মন্ডির ৭৫ ভাগ ক্রেতাই বাংলাদেশী। জ্যাকসন হাইটসে যদিও মেঘনা নামে

বাংলাদেশীদের দ্বারাই সর্বপ্রথম গ্রোসারী ব্যবসা শুরু হয়, যা কালের আবর্তে অন্য ব্যবসায় রূপান্তরীত হয়ে পড়ে। ১৯৯৬ সনে আজকের স্বনামধন্য মুসলিম মালিকাধীন বাংলাদেশী গ্রোসারী ও হালাল মীট ব্যবসা প্রতিষ্ঠান মান্নান তাদের যাত্রা জ্যাকসন হাইটস থেকেই শুরু করে এবং নিউইয়র্কের কুইন্সের বিভিন্ন বাংলাদেশী অধ্যুসিত এলাকায় তারা বেশ কয়েকটি গ্রেসারী সুপার মার্কেটের মালিক। ২০০০ সন ও পরবর্তী সময়ে হাটবাজার, খাবারবাডী ও ইত্যাদি নামে আরো কিছু বাংলাদেশী মালিকানাধীন গ্রোসারী ও হালাল মীট সুপার মার্কেট ব্যবসা প্রতিষ্ঠান মিনি বাংলাদেশ জ্যাকসন হাইটসে শুরু হয়ে বেশ ভালো অবস্থায়ই চলছে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!