যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশ্বে সবচেয়ে শক্তিশালী, বাংলাদেশ ৫৭তম
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশ্বে সবচেয়ে শক্তিশালী। বাংলাদেশের অবস্থান এক্ষেত্রে ৫৭তম। গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স ২০১৭তে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, প্রতিরক্ষা খাতে চীনের বাজেট ১৬১৭০ কোটি ডলার, ভারতে ৫১০০ কোটি ডলার ও পাকিস্তানে এই বাজেট ৭০০ কোটি ডলার। বাংলাদেশে প্রতিরক্ষা খাতে বাজেট হলো ১৫৯ কোটি ডলার। এতে বলা হয়, বিশ্বে সামরিক শক্তির দিক দিয়ে দুই, তিন ও চার নম্বরে রয়েছে যথাক্রমে রাশিয়া, চীন ও ভারত। এই হিসাবে ভারতের চেয়ে পিছিয়ে রয়েছে পাকিস্তান। তবে তারা বাংলাদেশের চেয়ে অনেক বেশি এগিয়ে। সামরিক শক্তির দিক দিয়ে পাকিস্তান রয়েছে ১৩তম অবস্থানে। ২০১৭ সালের তথ্যের ওপর ভিত্তি করে বিশ্বের মোট ১৩৩টি দেশের ওপর ওই তালিকা করা হয়। এ তালিকা প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার ডট কম। এতে বলা হয়, তালিকার শীর্ষ ১৫টি দেশের মধ্যে রয়েছে ফ্রান্স, জার্মানি, বৃটেন, জাপান, ইসরাইলও। তবে এই রিপোর্টে কোনো দেশের স্ট্রাটেজিক ফোর্স, যেমন পারমাণবিক অস্ত্রের বিষয়টি বিবেচনায় নেয়া হয় নি। ওইি রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশে প্রায় এক লাখ ৬০ হাজার সদস্যের সক্রিয় সামরিক বাহিনী রয়েছে। ভারতে এ সংখ্যা ১৩ লাখ ৬২ হাজার ৫০০। চীনে ৩৭ লাখ ১২ হাজার ৫০০ এবং পাকিস্তানে ৬ লাখ ৩৭ হাজার। এতে আরো বলা হয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীতে রয়েছে ১৬৬টি এয়ারক্রাফট। প্রতিবেশী ভারতের কাছে আছে ২১০২টি এয়ারক্রাফট। চীনের আছে ২৯৫৫ টি ও পাকিস্তানে আছে মোট ৯৫১টি এয়ারক্রাফট। ওই রিপোর্ট অনুসারে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আছে মোট ৫৩৪টি ট্যাঙ্ক, ৯৪২টি সশস্ত্র সাজোয়া যান, ১৮টি স্বয়ংক্রিয় আর্টিলারি গান, ৩২টি রকেট প্রজেক্টর। ওই রিপোর্টে বলা হয়, চীনের কাছে রয়েছে ৬৪৫৭টি ট্যাঙ্ক। ভারতের আছে ৪৪২৬টি ও পাকিস্তানের কাছে আছে ২৯২৪টি ট্যাঙ্ক। এ সংখ্যা বাংলাদেশের প্রায় ৬ গুন। ওই রিপোর্টে আরো বলা হয়, বাংলাদেশের কাছে আছে মোট ৮৯টি ‘নেভাল এসেট’। আছে ৬টি ফ্রিগেট, চারটি করভেটিস, ২৮টি পেট্রোল ক্রাফট, ৫টি মাইন ওয়ারফেয়ার ভেসেল। নেই কোনো বিমানবাহী ক্যারিয়ার, ডেস্ট্রয়ার বা সাবমেরিন। পাকিস্তানের কাছে নেই কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার। তাদের নৌবাহিনীর হাতে আছে ১০টি ফ্রিগেট, আটটি সাবমেরিন। আরো আছে প্রয়োজনীয় কিছু সরঞ্জাম।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!