প্রেসিডেন্ট ট্রাম্পের কর পরিকল্পনা নিয়ে রিপাবলিকানরাও উদ্বিগ্ন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কর পরিকল্পনা নিয়ে রিপাবলিকানরাও উদ্বিগ্ন হয়ে উঠেছেন। ইউরোপ থেকে আমদানি করা স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা করার পর থেকেই ঘরে-বাইরে সমালোচনার মুখে আছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার দলের প্রথম সারির আইনপ্রণেতারা এখন ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই সিদ্ধান্ত বাতিল করার আহ্বান জানাচ্ছেন। যদিও মি. ট্রাম্প নিজের অবস্থান পরিবর্তন না করার ঘোষণা দিয়েছেন।
গত সপ্তাহে ইউরোপ থেকে আমদানি করা স্টিল বা ইস্পাতের উপরে মি. ট্রাম্পের কর আরোপের পরিকল্পনা ইউরোপসহ সারা পৃথিবীতেই ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এর জবাবে ইতিমধ্যেই আমদানিকৃত মার্কিন পণ্যের উপরে পাল্টা করারোপের হুমকি দিয়েছে ইউরোপ। ফলে নতুন এক বাণিজ্য যুদ্ধের আশংকা দেখা দিয়েছে। কিন্তু এমন আশংকার পরেও মি. ট্রাম্প নিজের পরিকল্পনা থেকে পিছিয়ে আসবেন না বলে ঘোষণা দিয়েছেন। ইসরায়েলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে হোয়াইট হাউজে এক বৈঠকের সময় নিজের এ মনোভাবের কথা স্পষ্ট জানিয়েছেন মি. ট্রাম্প। আর বাণিজ্য যুদ্ধ হলেও, তাতে মি. ট্রাম্প জিতবেন বলে ‘খুবই আত্মবিশ্বাসী’ বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ হাকাবি সেন্ডার্স।
তবে, ট্রাম্পের বক্তব্যের এক ঘণ্টা আগে স্পিকার পল রায়ান কর আরোপের সিদ্ধান্ত থেকে ট্রাম্পকে সরে আসার আহ্বান জানিয়েছিলেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, ইউরোপের সঙ্গে কোন ধরণের বাণিজ্য যুদ্ধ বেধে গেলে, তার ফলাফল বা প্রভাব নিয়ে উদ্বিগ্নবোধ করছেন তারা। ট্রাম্পের কর ব্যবস্থা নতুন করে সংস্কার করার ফলে দেশের অর্থনীতিতে যে অগ্রগতি হয়েছে, ইউরোপের সাথে খারাপ সম্পর্কের ফলে তা শেষ হয়ে যেতে পারে এমন আশংকা করেছেন স্পিকার পল রায়ান। তাছাড়া এই সিদ্ধান্ত অ্যামেরিকাকে অর্থনৈতিকভাবেও লাভবান করবে না বলেই তিনি মনে করছেন। রিপাবলিকানদের মধ্যে এ সমালোচনা এখন আরো ব্যাপক রূপ নিয়েছে। সূত্র: বিবিসি
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া