Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে প্রথম প্রদেশ হিসেবে ইন্টারনেট নিরপেক্ষতা চালু করল ওয়াশিংটন : ২০টি প্রদেশে এই আইন প্রণয়নে বিল উত্থাপন

অনলাইন ডেস্ক পঠিত: 146 বার

প্রকাশিত: March 6, 2018 | 2:26 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রথম কোন প্রদেশ হিসেবে ইন্টারনেট নিরপেক্ষতা আইনে ফিরে আসল ওয়াশিংটন। এর মাধ্যমে প্রদেশটির যে কেউ চাইলে কোন রকম নিষেধাজ্ঞা ছাড়াই ইন্টারনেটের যে কোন বিষয়বস্তু ব্যবহার করতে পারবে।

এছাড়া ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের কাছ থেকে কোন কনটেন্ট সরিয়ে রাখা বা নেটের গতি কমাতে ও বাড়াতে পারবে না। সোমবার প্রদেশটির গর্ভনর জে ইনসিলি (ডেমোক্রেট) ফেডারেল আইনের বিপরীতে গিয়ে এই আদেশে স্বাক্ষর করেন।

একমাত্র ওয়াশিংটন ছাড়া পুরো যুক্তরাষ্ট্রে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের ডেটার জন্য নেটের গতি কমাতে বা বাড়াতে পারবে ও ভিন্ন ভিন্ন সেবা ব্যবহারের জন্য গ্রাহকদের কাছ থেকে আলাদা চার্জ রাখার সুযোগ পাবে।

ওয়াশিংটনের নতুন আইনে ৬ জুন থেকে কোন ওয়েবসাইট ব্লক, নির্দিষ্ট কিছু সাইটে গতি বৃদ্ধি করে ব্রডব্যান্ড কোম্পানি এবং তাদের সহযোগি কিছু ওয়েবসাইট আর্থিকভাবে লাভবান হতে পারবে না।

এদিকে যুক্তরাষ্ট্রের ২০টির মত প্রদেশ এই আইন প্রণয়নের জন্য বিল উত্থাপন করেছে। তবে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে ওয়াশিংটন কর্তৃপক্ষের কাছে এই আইন রদ করার জন্য আবেদন করেছে। এছাড়া যে সব প্রদেশ এই কর্মসূচী হাতে নিয়েছে ওই প্রদেশের গর্ভনর বরাবর ও তারা আবেদন করে।

এর আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসন নেট নিরপেক্ষতা আইন প্রণয়ন করেছিল, তবে ২০১৭ সালে ট্রাম্প প্রশাসন এই আইন রদ করে। – নিউ ইয়র্ক টাইমস

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV