ঠাকুরগাঁও সদর উপজেলা সমিতি ইউএসএ’র সভাপতি মঞ্জুরুল, সম্পাদক মামুন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক-এ আগামী ২ বছরের জন্য ঠাকুরগাঁও সদর উপজেলা সমিতি ইউএসএ’র কমিটি গঠন হলো। এই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে ডা. চৌধুরী মঞ্জুরুল হাসান ও সাপ্তাহিক সন্ধানের বার্তা সম্পাদক মোস্তফা কামাল মামুন।
গত ৪ মার্চ সন্ধায় জ্যামাইকায় ডা. চৌধুরী মঞ্জুরুল হাসানের কার্ডিয়াক রিহ্যাবিলিটি সেন্টারে সাধারণ সদস্যদের উপস্থিতিতে ২০১৮-২০২০ সালের এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন উপদেষ্টা- ডা. চৌধুরী সারওয়ারূল হাসান,ডা. আব্দুল লতিফ ও রফিকুল

ইসলাম,সহ-সভাপতি মোঃ মোস্তফা কামাল মিল্টন,যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক সাকুরা সানজিদা, বিজ্ঞান ও তথ্য বিষয়ক সম্পাদক তুষার কান্তি বর্ম্মণ, সদস্য- রফিকুল ইসলাম চৌধুরী ডলার, তাজুল ইসলাম, বাবলি, মর্জিনা খানম শিল্পী, খায়রুন্নেছা লিসা, তৃনা, লিজা, পারলেন, রায়হান, তমু, জাকির, সিদ্দিক ও শাহীন। কমিটির পবরর্তী সভায় কার্যকরী কমিটির অন্যন্য পদগুলো অর্ন্তভুক্ত করা হবে বলে সিদ্ধান্ত গ্রহন করা হয়।
কমিটির গঠন করার আগে সমিতির ভবিষ্যত কাজের পরিকল্পনা, লক্ষ্য, আর্দশ ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন ডা. চৌধুরী সারওয়ারূল হাসান,মোঃ মোস্তফা কামাল মিল্টন, রেজওয়ানুল ইসলাম,সাকুরা সানজিদা, রফিকুর ইসলাম চৌধুরী ডলার প্রমূখ।
উল্লেখ্য, আগামী ২৫ মার্চ কমিটির পক্ষ থেকে স্বাধীনতা দিবস উদযাপন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া