বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ ফোর্বস ম্যাগাজিনের : শীর্ষে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বিশ্ববিখ্যাত ফোর্বস ম্যাগাজিন প্রতি বছরের মত এবারো শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে। বিশ্বের বিলিয়ন ডলার সম্পদের অধিক সকলের তালিকা করে থাকে এই ম্যাগাজিন। এবার এই তালিকায় যোগ হয়েছে ২৫৯ জনের নাম। বিশ্বের ৭২ টি ভিন্ন দেশ থেকে এই ২২০৮ জনের তালিকার মধ্যে শীর্ষে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা এবং সিইও জেফ বেজোস। এই তালিকায় সকলের সম্মিলিত অর্থ হচ্ছে ৯.১ ট্রিলিয়ন ডলার, যা গত বছর থেকে ১৮ শতাংশ বেশি। প্রতিটি মানুষের গড় হচ্ছে ৪.১ বিলিয়ন ডলার, যা গত বছর থেকে অনেক বেশি।
তালিকার অধিকাংশই মার্কিন নাগরিক। ফোর্বসের তালিকা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ৫৮৫ জন ধনকুব রয়েছেন। চীনে রয়েছে ৩৭৩ জন ধনকুব।
এই তালিকায় থাকা শীর্ষ দশ ধনকুব –
১। জেফ বেজোস – তিনি হচ্ছেন বিশ্ববিখ্যাত অনলাইন স্টোর অ্যামাজনের প্রতিষ্ঠাতা এবং সিইও জেফ বেজোস। তার সম্পত্তির মূল্য ১১২ বিলিয়ন মার্কিন ডলার।
২। বিল গেটস – তিনি হচ্ছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা এবং সিইও। তার সম্পত্তির মূল্য ৯০ বিলিয়ন ডলার।
৩। ওয়ারেন বাফেট – তিনি হচ্ছেন বার্কশায়ার হ্যাথাওয়ের সিইও এবং বিশ্বখ্যাত বিনিয়োগকারী। ৮৭ বছর বয়সী এই ধনকুবের সম্পত্তির মূল্য ৮৬ বিলিয়ন ডলার।
৪। বার্নার্ড আর্নল্ড – তিনি হলেন বিশ্বের সর্ববৃহৎ বিলাসবহুল পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান এলভিএমএইচের চেয়ারম্যান এবং সিইও। ইউরোপের শীর্ষ এই ধনকুবের সম্পত্তির মূল্য হচ্ছে ৭২.২ বিলিয়ন ডলার।
৫। মার্ক জাকারবার্গ – ফেসবুকের সহ প্রতিষ্ঠাতা এবং সিইও মার্ক জাকারবার্গ রয়েছেন শীর্ষ পাঁচে। তার নিট মূল্য হচ্ছে ৭১
বিলিয়ন ডলার।
৬। আমানসিও ওর্তেগা – ষষ্ঠ স্থানে রয়েছেন স্পেনের শিল্পপতি আমানসিও ওর্তেগা। তার সম্পদের মূল্য ৭০ বিলিয়ন ডলার।
৭। কার্লস স্লিম – মেক্সিকান এই ধনকুব রয়েছেন সপ্তম স্থানে । ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত একটানা শীর্ষ ধনী এই ব্যক্তির সম্পদের মূল্য হচ্ছে ৬৭.১ বিলিয়ন মার্কিন ডলার।
৮। চার্লস কোচ – কোচ ইন্ডাস্ট্রিজের মালিক চার্লস কোচ রয়েছেন অষ্টম স্থানে। তার সম্পদের মূল্য ৬০ বিলিয়ন ডলার।
৯। ডেভিড কোচ – কোচ ইন্ডাস্ট্রিজের আরেক মালিক এবং চার্লস কোচের ভাই ডেভিড কোচ রয়েছেন নবম স্থানে। তার ভাইয়ের মতই তার সম্পদের মূল্যও ৬০ বিলিয়ন ডলার।
১০। ল্যারি এলিসন – দশম স্থান দখল করে রেখেছেন ওরাকেলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। এই মার্কিন ধনকুবের সম্পদের মূল্য হচ্ছে ৫৮.৫ বিলিয়ন ডলার। সূত্র : ফোর্বস
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!