Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

আটলান্টা ফোবানা ২০১৮ : শিল্পীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 122 বার

প্রকাশিত: March 7, 2018 | 7:07 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ২০১৮ সালে মার্টিন লুথার কিং জুনিয়রের শহর আটলান্টায় অনুষ্ঠিতব্য ৩২তম ফোবানা সম্মেলনের আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই চলছে নানা পরিকল্পনা, ভাবনা ও আগের চাইতে ভালো কিছু সম্মেলনে উপহার দেয়ার প্রক্রিয়া। এরই মধ্যে সম্মেলন সংক্রান্ত সকল প্রকার যোগাযোগ, সভা ও মহড়ার আয়োজনসহ প্রস্তুতি কর্মের কেন্দ্রস্থল হিসেবে লিলবার্ন শহরের ৬৫৬ ইন্ডিয়ান ট্রেইলস্থ ঠিকানায় একটি কার্যালয় নেয়া হয়েছে।

 

গেল রোববার সন্ধ্যায় সম্মেলনের সাংস্কৃতিক অনুষ্ঠানমালার শিল্পী, কলাকুশলী, আবৃত্তিকার ও দায়িত্বপ্রাপ্ত সংগঠকদের এক মত বিনিময় সভা হয়েছে ওই কার্যালয়ে। নেয়া হয়েছে ভিন্নমাত্রার জাঁকজমকপূর্ণ পরিবেশনার নানা পরিকল্পনা ও কাজের দিক নির্দেশনা।

এসময় ৩২তম ফোবানা সম্মেলনের আহবায়ক জসিম উদ্দিন নতুন প্রজন্মের অংশগ্রহণকে প্রথম অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করার অনুরোধ জানান সংগঠকদের প্রতি। সেইসাথে তিনি জর্জিয়ার সকল বাংলাদেশিকে সম্মেলনের সাংস্কৃতিক অনুষ্ঠানমালায় অংশ নিতে তাদের সন্তানদেরকে উৎসাহিত করার আহবান জানান এবং আগ্রহী অংশগ্রহনেচ্ছুদেরকে সাংস্কৃতিক দলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে অথবা সম্মেলনের পোস্টারে মুদ্রিত ইমেইলে কিংবা টেলিফোনে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন তিনি। এসময় সম্মেলনের সদস্য সচিব নাহিদুল খান সাহেল ও যুগ্ম সদস্য সচিব আরিফ আহমেদ প্রয়োজনীয় দিক-নির্দেশনাসহ মত বিনিময় করেন।

দায়িত্বপ্রাপ্ত সংগঠক গোলাম মহিউদ্দিন ও রোমেল হোসেন খানের সঞ্চালনায় মত বিনিময়ে অংশ নেন ডঃ সাহাব সিদ্দিকী, গাইডেন হকিন্স, শেফালী সিদ্দিকী, মহসিনুল হক, রিটা আলী, জাকিয়া তওফিক, হোসনে আরা বিন্দু, তাসলিমা সুলতানা পলি, সোহেল আহমেদ, তানজিলা ইসলাম তৃষা, বাসুদেব রানা, স্যামুন তওফিক, ওয়াসি উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, এবছর আয়োজক সংগঠন হিসেবে দ্বিতীয় বারের মতো দায়িত্ব পেয়েছে জর্জিয়া অঙ্গরাজ্যের বাংলাদেশি আমেরিকান এ্যাসোসিয়েশন অব জর্জিয়া।গত ২১ জানুয়ারি রোববার গুইনেট কাউন্টির পুনা রেস্টুরেন্টে সর্বস্তরের প্রবাসীদের এক স্বতঃস্ফূর্ত অনুষ্ঠানে সম্মেলনের আহবায়ক জসিম উদ্দিন আনুষ্ঠানিকভাবে সম্মেলনের মূল ভেন্যু হিসেবে জর্জিয়া ওয়ার্ল্ড কংগ্রেস সেন্টারের নাম ঘোষণা করেন এবং সেইসাথে আগামী ২৭, ২৮ ও ২৮ জুলাই শুক্র, শনি ও রোববার তিন দিনব্যাপী এই বর্ণাঢ্য সম্মেলনে আগত অতিথিদের জন্যে বিশেষ ছাড় মুল্যে সিএনএন জর্জিয়ার ওমনি হোটেল নির্ধারণ করা হয়েছে বলেও জানানো হয় সেদিন। ঐ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশন অব বাংলাদেশি এ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকার (ফোবানা) কার্যনির্বাহীকমিটির চেয়ারম্যান আতিকুর রহমান ও বিশেষ অতিথি ছিলেন ঐ কমিটির নির্বাহী সচিব শাহ্‌ হালিম। জর্জিয়া বাংলা

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV