Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র জাসাসের আলোচনা সভায় খালেদার মুক্তি দাবি

অনলাইন ডেস্ক পঠিত: 112 বার

প্রকাশিত: March 8, 2018 | 3:53 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দ্বাদশতম কারাবন্দি দিবস উপলক্ষে ৭ মার্চ বুধবার রাতে নিউইয়র্কে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র জাসাসের এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব আবু তাহের এবং সঞ্চালনা করেন সেক্রেটারি কাওসার আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে মঈন-ফখরউদ্দিনদের সময় থেকে। তা এখনও অব্যাহত রয়েছে। এর বিরুদ্ধে সকলকে দুর্বার আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।’ ‘বেগম জিয়াকে কারাগার থেকে মুক্তির জন্যে সকলকে সোচ্চার হতে হবে’-আহবান গিয়াসের। বিশেষ অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল বলেন, ‘৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সাজানো মামলায় জেলে নেয়া হয়েছে। এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।’যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন বলেন, ‘নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের ন্যায় কঠোর লড়াই শুরু করতে হবে নব্য স্বৈরাচারের কবল থেকে বাংলাদেশকে রক্ষার জন্যে।’
এ সময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জাসাসের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই শিকদারের তৈরী ‘বিশ্বের বিভিন্ন দেশে তারেক রহমান এবং বাংলাদেশ’ শীর্ষক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন বিএনপি নেতা কাজী আজম, আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু, মোশারফ হোসেন সবুজ, জীবন শফিক, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মােজহারুল ইসলাম জনি, ব্রুকলীন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন এবং সেক্রেটারি জাহাঙ্গির সোহরাওয়ার্দি, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদৎ হোসেন রাজু প্রমুখ। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV