নর্থ ব্রঙ্কসে লংজেভিটি হেলথ সার্ভিস এলএলসি’র অফিস উদ্বোধন
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের নর্থ ব্রঙ্কসে লংজেভিটি হেলথ সার্ভিস এলএলসি এবং হাকিম অ্যান্ড কোং মাল্টিসার্ভিসেস’র নতুন অফিস উদ্বোধন হয়েছে। গত ৯ মার্চ শুক্রবার বাদজুমা বাঙালী অধ্যুষিত নর্থ ব্রঙ্কসের ৩১-৫০ রোচাম্বু এভিনিউর স্যুইট বি এর অফিস মিলনায়তনে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে অফিসটির উদ্বোধন হয়।


লংজেভিটি হেলথ সার্ভিস এলএলসি’র কো-অর্ডিনেটর এবং হাকিম অ্যান্ড কোং মাল্টিসার্ভিসেস’র কর্ণধার রোকন হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে দোয়া-মোনাজাত পরিচালনা করেন নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারের খতিব ও ইমাম মৌলানা মুহাম্মদ মাশহুদ ইকবাল। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ক্বারী খালেদ মিয়া।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লংজেভিটি হেলথ সার্ভিস’র প্রেসিডেন্ট ড্যানি জি, মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, অয়েল কেয়ারের সিনিয়র ম্যানেজার সালেহ আহমেদ ও সার্টিফাইড এপ্লিকেশন কাউন্সিলর মান্না মুনতাসির, এনআইএস গ্রোসারির কর্ণধার মোহাম্মদ মুক্তাদির হোসেন মোতাহের, কমিউনিটি ডিস্ট্রিক্ট ৭ এর বোর্ড মেম্বার মনজুর চৌধুরী জগলুল, নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসাইন, ফার্মাসিস্ট ডাক্তার রাশিদ আহমেদ, মিজানুর রহমান, সাব্বির হোসেন, আব্দুল রহিম, আতাউর রহমান, হেলাল উদ্দিন চৌধুরী, মতিউর রহমান, বসরাত আলী, কাওসার আহমেদ, মৌলানা শান শাহ এহিইয়া, আব্দুল মুসাব্বির, তামিম চৌধুরী, চেয়ারম্যান তাজুল ইসলাম তালুকদার, ক্বারী মাসুম নূর, মৌলানা মোস্তফা কামাল, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, মোহাম্মদ রাজা মিয়া, হেলাল আহমেদ, রুমেল হোসেন, মোহাম্মদ কাওসার, আব্দুল হালিম, অনিক আহমেদ, রিয়েল এস্টেট এজেন্ট মুজাফ্ফর আহেমদ, লুকমান আলী, জমজম ড্রাগের ফার্মাসিস্ট নিশাদ হক প্রমুখ। কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অফিসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


লংজেভিটি হেলথ সার্ভিস এলএলসি’র কো-অর্ডিনেটর এবং হাকিম অ্যান্ড কোং মাল্টিসার্ভিসেস’র কর্ণধার রোকন হাকিম জানান, তার এ অফিস থেকে হোম কেয়ার সার্ভিস ছাড়াও ইমিগ্রেশন সার্ভিস, এফোর্ডেবল হাউজিং এপ্লিকেশন, ফুড স্ট্যাম্প/ইবিটি এপ্লিকেশন, হেলথ ইনস্যুরেন্স এপ্লিকেশন, হজ্ব প্যাকেজসহ বিভিন্ন সেবা দেয়া হবে। প্রবাসী বাংলাদেশীদের উন্নতমানের সেবা প্রদানের লক্ষে এ এলাকায় অফিসটি স্থাপন করেছেন বলে তিনি জানান। তিনি জানান, ব্যবসায়িক উদ্দেশ্যেই নয়, সেবার মানসিকতা নিয়েই তার সকল কর্মকান্ড পরিচালিত হবে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!